পশ্চিম যাত্রাবাড়ীতে ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

রাজধানীর পশ্চিম যাত্রাবাড়ী এলাকার শহীদ ফারুখ সড়ক ও রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানে পাইপলাইন প্রতিস্থাপন কাজ হাতে নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকায় সকল শ্রেণির গ্রাহকের লাইনে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
পাইপলাইন প্রতিস্থাপন কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
