দালাল ধরতে সোহরাওয়ার্দী হাসপাতালে র‍্যাবের অভিযান

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১১:৩৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

দালালদের দৌরাত্ম্য ঠেকাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে বিশেষ অভিযানে নেমেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র‍্যাব-২)।

রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর কলেজগেট শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে এ অভিযান শুরু হয়।

জানা গেছে, একযোগে রাজধানীর শের-ই বাংলা নগর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে অভিযান পরিচালনা করা হচ্ছে।


আমার বার্তা /জেএইচ