ই-পেপার বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিটিকেজি ফেয়ার ২০২৬

টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড

রাজীব দেঃ
০২ মে ২০২৬, ০৯:৩৬
আপডেট  : ০২ মে ২০২৬, ০৯:৪৩

রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (ICCB) শুরু হয়েছে বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের অন্যতম বৃহৎ প্রদর্শনী বিটিকেজি ফেয়ার ২০২৬'। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে টেক্সটাইল ফিনিশিং ও ডাইং সেক্টরের অত্যাধুনিক ও বিশ্বমানের যন্ত্রপাতি প্রদর্শন করছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড (Texlink Engineering Ltd.)।

প্রদর্শনী চলাকালীন মেলা প্রাঙ্গণে গণমাধ্যমের সাথে শুক্রবার ১ মে,২০২৬ । আলাপকালে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাজ্জাদুর রহমান (B.Sc. Engg. Mech, Member ASME) তাদের প্রদর্শিত প্রযুক্তির নানা দিক ও দীর্ঘ পথচলার কথা তুলে ধরেন।

আমি ইঞ্জিনিয়ার সাজ্জাদুর রহমান, চেয়ারম্যান—টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আমরা এই মেলায় এবার মূলত টেক্সটাইল ফিনিশিং এবং ডাইং সেক্টরের অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো উপস্থাপন করছি। আমাদের পিছনে আপনারা যা দেখতে পাচ্ছেন, এটি একটি উচ্চ মানের ডাইং মেশিন। এই মেশিনের বিশেষত্ব হলো এটি অত্যন্ত কম পানি খরচ করে এবং খুব দ্রুত সময়ে ডাইং সম্পন্ন করতে পারে। আমাদের টেক্সটাইল মালিক ভাইদের জন্য এটি একটি সাশ্রয়ী এবং দীর্ঘস্থায়ী সমাধান।

তিনি আরও বলেন, এছাড়া আমরা এখানে আরও প্রদর্শন করছি বিয়াঙ্কো (Bianco), ইচিনোজ (Ichinose) এবং ইহওয়া (Ehwha) ব্র্যান্ডের মতো বিশ্ববিখ্যাত সব ইউরোপীয় এবং কোরিয়ান প্রযুক্তি। বিশেষ করে ইচিনোজের ডিজিটাল প্রিন্টিং মেশিনগুলো বর্তমানে বাংলাদেশের বাজারে ব্যাপক চাহিদা তৈরি করেছে। আমরা শুধু মেশিন বিক্রি করি না, আমাদের দক্ষ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে আমরা বিক্রয়োত্তর সেবা এবং টেকনিক্যাল সাপোর্ট নিশ্চিত করে থাকি। আপনারা যারা টেক্সটাইল ব্যবসার সাথে যুক্ত আছেন বা নতুন করে বিনিয়োগ করতে চাচ্ছেন, তাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টল পরিদর্শন করার জন্য। এখানে আপনারা সরাসরি আমাদের মেশিনগুলোর কার্যকারিতা এবং টেকনিক্যাল ডাটা সম্পর্কে সম্যক ধারণা পাবেন। বিটিকেজি ফেয়ারের এই আয়োজনটি দেশীয় টেক্সটাইল শিল্পকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড দীর্ঘ ১৯ বছর ধরে বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পে বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে যাচ্ছে। ২০০৭ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি বর্তমানে বিয়ঙ্কো, ইচিনোজ এবং ইহওয়ার মতো স্বনামধন্য গ্লোবাল ব্র্যান্ডের অফিসিয়াল পার্টনার হিসেবে কাজ করছে। উন্নত প্রযুক্তির পাশাপাশি নিরবিচ্ছিন্ন টেকনিক্যাল সাপোর্ট নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

প্রদর্শনী চলাকালীন টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং-এর স্টলে সরাসরি এসে অত্যাধুনিক মেশিনারিজ সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ রয়েছে।

পেছনে মোটরসাইকেলের শব্দ মানেই ভয়! ঢাকাজুড়ে নতুন আতঙ্ক ফ্যামিলি ছিনতাই চক্র

দুই ভাই-বোনজামাইয়ের মোটরসাইকেল ছিনতাই সাম্রাজ্য, রেহাই পেলেন না পুলিশ সুপারও! মেহরাজ রাব্বি ।। রাজধানী ঢাকার রাস্তায়

রাজধানীর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে দগ্ধ ৪

রাজধানীর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে স্পার্কিংয়ে চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৯ মে)

বেতন-বোনাসের দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

রাজধানীর তেজগাঁও লিংক রোডে বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন পোশাক কারখানার

মা দরজায় কড়া নাড়ছিলেন, ভেতরে শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড!

সাত বছর বয়সী শিশু লামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়া সিরিজেও ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ নিচ্ছেন শান্ত

খুলনা-মোংলা মহাসড়কে মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত হবে: বিমানমন্ত্রী

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

পেছনে মোটরসাইকেলের শব্দ মানেই ভয়! ঢাকাজুড়ে নতুন আতঙ্ক ফ্যামিলি ছিনতাই চক্র

টেন্ডারে নতুন গেইট-দেয়াল, বাস্তবে পোড়ানো রডের জাদুঘর!

অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার

অটোরিকশাচালক হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

রাজধানীর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে দগ্ধ ৪

ফের সরকারের নিয়ন্ত্রণাধীন ঠুঁটো জগন্নাথ হচ্ছে মানবাধিকার কমিশন: টিআইবি

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

বেতন-বোনাসের দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

ইবোলা নিষেধাজ্ঞার পরও কঙ্গোর ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি

আমরা ফেবারিট নই, তবে যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর রিয়াদ, দশম অবস্থানে রাজধানী ঢাকা

স্বর্ণের ভরিতে আবারও কমলো ২১৫৮ টাকা

বিস্ফোরণের আতঙ্ক, সরিয়ে নেওয়ার সময় রোগীর মৃত্যু