লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার শিবলু (৩০) লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তার বাবার নাম মো. ফজলুল হক এবং মায়ের নাম জিলাতুন্নেছা।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হোসাইন জানান, বুধবার (১১ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে লালবাগ থানা এলাকার ৪২/২ আর অ্যান্ড ডি রোডের সামছুদ্দিনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই বাড়ির ভাড়াটিয়া।

লালবাগ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।