ই-পেপার বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

২৮ নভেম্বর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে মিডিয়া রান ২০২৬

আমার বার্তা অনলাইন:
২৬ নভেম্বর ২০২৬, ১৮:২১

‘রান ফর ক্লিন এয়ার’ স্লোগানকে সামনে রেখে লেখক, সাংবাদিক, শিল্পী, শোবিজ তারকাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে আগামী ২৮ নভেম্বর রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিডিয়া রান ২০২৬’। বি ওয়াই কমিউনিকেশনের আয়োজনে প্রথমবারের মতো মিডিয়াকর্মীদের নিয়ে আয়োজিত এ দৌড় প্রতিযোগিতায় ইতোমধ্যে নিবন্ধন করেছেন এক হাজার পেশাদার ও অপেশাদার রানার।

আয়োজনটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের।

এ উপলক্ষে রাজধানীর হোটেল অবকাশে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বি ওয়াই কমিউনিকেশনের প্রধান নির্বাহী ও রেস ডিরেক্টর বাবলী ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন মিডিয়া রান ২০২৬-এর পরিচালক (অপারেশন) সাখাওয়াত সুমন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ছুটি গ্রুপের পরিচালক তামান্না মীম, স্টেপের জহিরুল ইসলাম এবং রংধনু গ্রুপের ফয়সাল।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মিডিয়া রান ২০২৬-এর রেস মার্শাল হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দা ফারজানা জামান রুম্পা। পেসার হিসেবে থাকবেন মেহেনাজ মুন্নী, মাহাদী হাসান ও বাতেন বিপ্লব। এ ছাড়া গেস্ট রানার হিসেবে অংশ নেবেন মামুনুল ইসলাম, জান্নাতুল মিতু ও শাহরিয়ার মোর্শেদ সিদ্দিক।

বাবলী ইয়াসমিন জানান, আগামী ২৮ নভেম্বর শনিবার সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে প্রতিযোগিতা শুরু হবে। এতে সাড়ে ৭ কিলোমিটার রান এবং ২ কিলোমিটার ফান রানের আয়োজন থাকছে। গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ, বাংলাদেশে অবস্থানরত কূটনীতিক এবং বিদেশি অপেশাদার রানাররাও এতে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে মিডিয়া রান ২০২৬-এর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করা হয়। আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ছুটি গ্রুপ। পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ট্যুরিজম বোর্ড।

কো-স্পন্সর হিসেবে রয়েছে মেভ ইলেকট্রিক্যাল ভেহিকেল, এম্পোরিয়াম প্রপার্টিজ লিমিটেড, স্বপ্নশহর, অতিথি গ্রুপ, স্টাইলিস গার্মেন্টস, আজম ওভারসীজ, এসিআই সল্ট, সামুদা ও স্যাম বন্ড।

এ ছাড়া এয়ারলাইনস পার্টনার ইউএস-বাংলা এয়ারলাইন্স, ফুটওয়্যার পার্টনার স্টেপ, সহযোগী পার্টনার সিআরডি নিউজ, ইউনিভার্সাল মেডিকেল ও এনবিএ। হাইড্রেশন পার্টনার ফুয়েল, এনার্জি ড্রিংক পার্টনার সিক্সটি প্লাস, স্কিনকেয়ার পার্টনার স্যাভলন ম্যান ও স্কিন জেন এবং বেভারেজ পার্টনার এরাবিকা কফি।

অন্যান্য পার্টনারের মধ্যে রয়েছে মেডেল পার্টনার কোটপিন বিডি, আইসিটি পার্টনার এম৩৬০ আইসিটি, হসপিটালিটি পার্টনার রামাদা, এয়ার টেকনিক্যাল পার্টনার ইউসিআর, টাইম-চিপ পার্টনার স্পোর্টস বাংলা, স্ন্যাকস পার্টনার ফ্যান্টাস্টিক হেব্বি এনার্জি, ফটোগ্রাফি পার্টনার আপসাইট বাংলাদেশ, ক্লোথিং পার্টনার জার্সি লোগো, ট্রাভেল পার্টনার বাবলীস, ইভেন্ট পার্টনার ফেমাস ক্রিয়েশন এবং মিডিয়া পার্টনার স্টার নিউজ।

বাবলী ইয়াসমিন আরও বলেন, মিডিয়া রান শুধু দৌড় প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। পুরো আয়োজনকে একটি উৎসবে রূপ দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এ আয়োজনকে প্রাণবন্ত করতে ইনফ্লুয়েন্সার, গেস্ট রানার, রেস মার্শাল ও পেশাদার পেসাররাও অংশ নেবেন।

ওমানের জাতীয় দিবস পালিত 

ওমান তার জাতীয় দিবস অত্যন্ত আড়ম্বরপূর্ণ এবং তাৎপর্যের সঙ্গে পালন করেছে।  গতকাল রবিবার ( ২২ নভেম্বর)

১ বছর ৭ মাসে হাফেজ হলেন শিশু রাকিব

মাত্র এক বছর সতেরো মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার অনন্য কৃতিত্ব

বর্ণাঢ্য আয়োজনে ২৬ নভেম্বর শুরু ৬ষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬

পঞ্চম গুলশান ক্লাব অলিম্পিয়াডের ধারাবাহিকতা অব্যাহত রেখে এ বছর ষষ্ঠবারের মতো গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬

আধুনিক সার্জারির মানোন্নয়নে ঢাকায় এসিএসের সম্মেলন

আধুনিক শল্যচিকিৎসার অগ্রগতি, নতুন উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনায় মানতে হবে যেসব নিয়ম

ইসলামাবাদে বৈঠকে বসছে মক্কা জোটের পাকিস্তান-সৌদি-তুরস্ক

 এ বছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম

দাম বেড়েছে সয়াবিনের

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না : শিক্ষামন্ত্রী

চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দ প্রধানের হাদিসের দারস

জামিয়া ফরিদাবাদের ৭০ সালার মুগ্ধতা

আরকান আর্মির হাতে আটক ৪১ জন বাংলাদেশি জেলে ফেরত আনলেন বিজিবি

দেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না : হেফাজত

২৮ নভেম্বর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে মিডিয়া রান ২০২৬

খানকার পীর ও ময়দানের বীরের সান্নিধ্যে

আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ 

বিজয়ের মাস উপলক্ষ্যে পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

বিকাশ-রকেটে লেনদেন বন্ধ, বিপাকে গোপালগঞ্জের সাধারণ মানুষ

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১০৯

কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পলাতক ফ্যাসিস্টরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুর ও সাভারে ১৭০ কারখানায় উৎপাদন বন্ধ

পোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী