ই-পেপার বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩

কুমিল্লায় অটোরিকশা চালক হত্যা মামলায় গ্রেপ্তার ৩

আমার বার্তা অনলাইন:
১৮ জানুয়ারি ২০২৬, ১১:২৫

কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজের ১১ দিন পর খাল থেকে অটোরিকশা চালক আলাউদ্দিনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় নিহতের চুরি হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতভর অভিযানের একপর্যায়ে চট্টগ্রামের বাকুলিয়া, কুমিল্লার চৌদ্দগ্রাম, এবং কুমিল্লা টমছমব্রিজ এলাকা থেকে হত্যায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান

গ্রেফতাররা হলেন: দেবীদ্বার থানার ফুলতলী গ্রামের জলফু মিয়ার ছেলে মো. জামাল হোসেন, আব্দুল কাদেরের ছেলে মো. মহসিন এবং কোতোয়ালি থানার অশোকতলা এলাকার মাসুদ মিয়ার ছেলে মো. আরিফ হোসেন।

নিহত আলাউদ্দিন (৩৫) দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর (হাজী বাড়ী) গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

জানা গেছে, গত ১ জানুয়ারি দুপুরে আলাউদ্দিন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। তবে রাত হয়ে গেলেও তিনি বাড়ি ফিরেননি। পরিবারের সদস্যরা তার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালায়। এ সময় ফুলতলী বাজারের অটোরিকশা মেকার শরীফের দোকান থেকে চাকা নেয়ার তথ্য পাওয়া গেলেও দীর্ঘদিন তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় নিহতের স্ত্রী রাজিয়া আক্তার দেবীদ্বার থানায় গত ২ জানুয়ারি একটি সাধারণ ডায়েরি করেন।

পুলিশ জানায়, গত ১২ জানুয়ারি সন্ধ্যায় গণমাধ্যমে খবর পেয়ে নিহতের স্বজনরা পার্শ্ববর্তী বাঙ্গরা বাজার থানার হীরাপুর এলাকার একটি খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহটি বাঙ্গরা বাজার থানায় গিয়ে শনাক্ত করেন। পরিবারের দাবি, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পরে নিহতের স্ত্রী রাজিয়া আক্তারের দায়ের করা মামলার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেবীদ্বার থানার পুলিশ অভিযান নামে পুলিশ। শুক্রবার রাতভর অভিযানের একপর্যায়ে চট্টগ্রামের বাকুলিয়া, কুমিল্লার চৌদ্দগ্রাম এবং কুমিল্লা টমছমব্রিজ এলাকা থেকে হত্যায় সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।

কুমিল্লা দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান সময় সংবাদকে বলেন, ‘আলাউদ্দিন নিখোঁজ হওয়ার ১১ দিন পর স্বজনদের মাধ্যমে তার মরদেহ শনাক্ত করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করি। এই সময় তাদের কাছ থেকে আলাউদ্দিনের অটোরিকশাটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে।

আমার বার্তা/এল/এমই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

নির্বাচনের ছুটি শেষ হওয়ায় নারায়ণগঞ্জের মদনপুর অংশে এশিয়ান হাইওয়েতে অস্বাভাবিক হারে ট্রাকের চাপ বেড়েছে। এর

সরাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল মা-ছেলের, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭

বিএনপির মন্ত্রীসভায় তিন মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত কুমিল্লাবাসী

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য

প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন আফরোজা খানম রিতা

বিপুল ভোটে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে আফরোজা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

বিচারের আগে আওয়ামী লীগকে ক্ষমা করলে ইতিহাস ক্ষমা করবে না: মঞ্জু

যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধ ঘোষণা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

রমজানে যেসব ইবাদত করতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি

জামায়াত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ নতুন সরকারের

কুবিসাসের ১ যুগ পূর্তি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

প্রতিরক্ষা ও জনপ্রশাসনসহ ৫ দপ্তর নিজের হাতে সামলাবেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে গেজেট প্রকাশ

পররাষ্ট্রে চমক: খলিলুরে ভরসা, শামার পরিশ্রমের পুরস্কার

ভারতের সঙ্গে ঝামেলা মেটাতে চান, বিশ্বকাপ না খেলা নিয়ে যা বললেন আমিনুল

বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, এটা নিয়ে বসব: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ, যা বললেন ফাহাম আব্দুস সালাম