একাত্তর এবং ২৪ এর গণঅভ্যুত্থান আলাদা নয়: প্রতিমন্ত্রী ইসরাক

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৮:৪১ | অনলাইন সংস্করণ

  মুকবুল হোসেন:

গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন ও মতবিনিময় সভায়

মুন্সিগঞ্জ এর গজারিয়া উপজেলায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন ও মুক্তিযোদ্ধা দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৬  মে) ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে   সভার আয়োজন করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে বলেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর গণঅভ্যুত্থান  আন্দোলন কে আলাদা করা যাবে না। ২৪ এর গণঅভ্যুত্থান হলো ১৯৭১ সালের ধারাবাহিকতার একটি ফল। ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধের সাথে কোন কিছুর তুলনা করা যাবে না। বিগত ফ্যাসিবাদ সরকার মুক্তিযুদ্ধকে এমনভাবে বিতর্কিত করেছে। যাদের  জন্ম ১৯৭১ সালের  হয় নাই,। সেই সকল লোক ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েছে। মুক্তি যুদ্ধকে এমনভাবে বিতর্কিত করেছে ফ্যাসিবাদ সরকারের আমলে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে  সচিব  পদমর্যাদায় ৭ জন চাকরি পেয়েছেন। তিনি আরোও বলেন ১৯৭১ সালের ২৬ শে মার্চ আনুমানিক রাত ২ ঘটিকার সময়, সে সময়ের মেজর জিয়াউর রহমান তিনি নিজকে অস্থায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেন। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের কাছে সহযোগিতার আহ্বান দাবি করেন। পরবর্তী সময়ে নেতাকর্মীদের সাথে আলাপ-আলোচনা করে রাজনৈতিক নেতার পক্ষে পুনরায়  ঘোষণা দেন  মেজর জিয়াউর রহমান। বিগত ফ্যাসিবাদ সরকার গঠনের পর থেকে মুক্তিযুদ্ধকে একক সম্পত্তি বানিয়েছিলেন। অন্যায় ভাবে গুম খুন হত্যা এর মধ্য দিয়ে ৪টি ভুয়া নির্বাচন করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে। সকল অপকর্মর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে অসম্মান করেছে ফ্যাসিবাদ আওয়ামী সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসন সংসদ সদস্য কামরুজ্জামান রতন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, গজারিয়া অফিসার ইনচার্জ হাসান আলীসহ উপজেলা বিএনপি যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আমার বার্তা/এমই