ই-পেপার মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের বিরুদ্ধে তিতাসের অভিযান

আমার বার্তা অনলাইন:
০৯ জুন ২০২৬, ২১:২২
হোতাপাড়া এলাকায় অবস্থিত সুলতানা ইয়ার্ন ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পেয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

গাজীপুরের শিল্পাঞ্চলে অবৈধ গ্যাস ব্যবহারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে হোতাপাড়া এলাকায় অবস্থিত সুলতানা ইয়ার্ন ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পেয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। অভিযানে কারখানাটির বৈধ সংযোগের আড়ালে গোপনে স্থাপিত একটি বাইপাস লাইনের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ মিলেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটিতে কিলিং ক্যাপিং সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক ভিজিলেন্স বিভাগ পরিচালিত বিশেষ অভিযানে এই অনিয়ম উদ্ঘাটিত হয়। তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক ভিজিলেন্স বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ শাহীদুর রহমান জানান, সুলতানা ইয়ার্ন ডাইং তিতাসের একজন বৈধ গ্রাহক হলেও দীর্ঘদিন ধরে অনুমোদনবহির্ভূত একটি গোপন সংযোগের মাধ্যমে অতিরিক্ত গ্যাস ব্যবহার করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধ সংযোগটি শনাক্ত করা হয় এবং সঙ্গে সঙ্গে তা বিচ্ছিন্ন করা হয়।

তিতাসের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কারখানাটি প্রায় পাঁচ বছর ধরে এক ইঞ্চি ব্যাসের পাইপের মাধ্যমে মিটারবহির্ভূত আন্তঃসংযোগ স্থাপন করে পুরো কারখানায় গ্যাস সরবরাহ করে আসছিল। এর ফলে প্রতি মাসে সরকার প্রায় ৫০ লাখ টাকারও বেশি রাজস্ব হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেই হিসাবে গত কয়েক বছরে রাজস্ব ক্ষতির পরিমাণ কোটি কোটি টাকায় পৌঁছেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশঙ্কা করছেন।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ সংযোগের মাধ্যমে জাতীয় সম্পদের অপব্যবহার শুধু সরকারি রাজস্ব ক্ষতিই নয়, বরং বৈধ গ্রাহকদের গ্যাস সরবরাহেও বিঘ্ন সৃষ্টি করে। তাই এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত শেষে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে শিল্পাঞ্চলে অবৈধ গ্যাস ব্যবহার, মিটার টেম্পারিং ও রাজস্ব ফাঁকি রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, শিল্পাঞ্চলে বহুল আলোচিত এ অভিযানের পর স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সচেতন মহলের অভিমত, অবৈধ গ্যাস সংযোগ ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে ধারাবাহিক ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে জাতীয় সম্পদের সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি শিল্পখাতে সুশাসন প্রতিষ্ঠা সহজ হবে।

অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক ভিজিলেন্স বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ শাহীদুর রহমান, ব্যবস্থাপক প্রকৌশলী আলী নওরোজ রাহাত, উপ-সহকারী প্রকৌশলী মতিয়ার, মনি শংকর রায়, আতাউর রহমান, সহকারী প্রকৌশলী (জোবিও শ্রীপুর) শাকিল আহমেদ, সহকারী ব্যবস্থাপক (জোবিও শ্রীপুর) মোয়াজ হোসেনসহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

আমার বার্তা/এমই

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে আসামিদের বাড়িঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার

হাসপাতালে চিকিৎসাধীন শিশু, ওষুধ দেওয়ার কথা বলে মাকে ধর্ষণ

নাটোর আধুনিক সদর হাসপাতালে অসুস্থ মেয়েকে (২) চিকিৎসা করাতে আসা এক মাকে (১৮) ধর্ষণের অভিযোগ

মেসির ব্যঙ্গচিত্র ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। সোমবার (৮জুন) দুপুরে লিওনেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেক সভায় ৩৩ জেলার সার্কিট হাউসসহ ১০ প্রকল্প অনুমোদন

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের বিরুদ্ধে তিতাসের অভিযান

সাগর পথে ইউরোপে যাওয়ার চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

পায়ুপথের যত রুগ ও তার আধুনিক চিকিৎসা 

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা 

পিকআপভ্যান ভর্তি গাঁজা নিয়ে ঢাকায়, পথে ধরা ২ কারবারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

হাসপাতালে চিকিৎসাধীন শিশু, ওষুধ দেওয়ার কথা বলে মাকে ধর্ষণ

সরানো হলো ওবায়দুরকে, নতুন শিল্প সচিব আব্দুন নাসের

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা খুনের ঘটনায় দুজন আটক

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে সচেতন গ্রাহক ফোরাম

বাংলা-ইতিহাসসহ ৬ বিষয়ের অনার্স বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি

মেসির ব্যঙ্গচিত্র ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

গজারিয়া সাবরেজিস্টার অফিসে আওয়ামিলীগ নেতা কালা লিয়াকতের দাপট 

ফাউলের অভিনয় করলেই দেখতে হবে হলুদ কার্ড

আসছে চার প্রান্তিকে রিটার্ন দাখিলের সুবিধা, প্রথম প্রান্তিকে দিলে করছাড়