গজরিয়া গোল্ডকাপ টুর্ণামেন্টের ২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ২৩:০৭ | অনলাইন সংস্করণ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গজারিয়া গোল্ডকাপ (অনূর্ধ্ব ২০) ২০২৬ ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা প্রশাসন আয়োজনে গজারিয়া সরকারি পাইলট মডেল স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় গ্রহণ করেছে বাউসিয়া ইউনিয়ন বনাম -গজারিয়া ইউনিয়ন ।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ৩ আসন সংসদ সদস্য কসমরুজ্জামান রতন, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ,উপজেলা বিএনপি সাবেক, সভাপতি, অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন, মুন্সিগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটি, সদস্য উপজেলা বিএনপি সাবেক, সাধারণ সম্পাদক ইসহাক আলী,মুন্সিগঞ্জ জেলা জাসাস সভাপতি, হাসান জাহাঙ্গীর সহ বিএনপি, যুবদল, ছাত্রদল , কৃষক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন উপজেলাধীন বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক, শিক্ষার্থী এবং নানা শ্রেণী পেশার মানুষ ।
আমার বার্তা অনলাইন:
আমার বার্তা/এমই
