গজারিয়ার বাউশিয়ায় মাদকবিরোধী কর্মসূচির পর উদ্ধার হলো ৬টি গাঁজা গাছ
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১৩:২৩ | অনলাইন সংস্করণ
মুকবুল হোসেন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বক্তারকান্দি গ্রামে মাদকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন, প্রতিবাদ শেষে উদ্ধার হলো ৬টি গাঁজা গাছ।
শনিবার ২৯ আগস্ট সকাল ১০ ঘটিকার সময় এলাকাবাসীর আয়োজনে বক্তারকান্দি জোহর আলী প্রধান বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেছে গ্রামের নানা পেশার, সকল বয়সের সকল শ্রেণি-পেশার মানুষ।
উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক এবাদুল হক, ৭ নম্বর ওয়ার্ড প্রশাসক নজরুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড প্রশাসক সবুজ মিয়া, ছাত্রদল নেতা সাইদুল ইসলাম, শাহেদসহ একই গ্রামের সকল বয়সের সকল শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনের অংশ হিসেবে বাউশিয়াকে মাদকমুক্ত করার লক্ষ্যে ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’ স্লোগানে মিছিল হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় গ্রামবাসীদের মধ্যে একাধিক ব্যক্তি জানান, বক্তারকান্দি গ্রামে যেখান থেকে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে, একই বাড়ির আশেপাশে মাদকসেবনকারী ও মাদক ব্যবসায়ীদের আড্ডা জমে। রাত হলেই সিএনজি, মোটরসাইকেলে যোগাযোগে একের পর এক আনাগোনায় জমজমাট হয়ে ওঠে মাদক বেচাকেনা।
বক্তারকান্দি গ্রামের তারা মিয়া জানান, গ্রামবাসী যে বাড়ি সংলগ্ন মানববন্ধন মাদকবিরোধী কর্মসূচি শুরু করেছে, ওই বাড়ির পাশেই রয়েছে বড় মাদক ব্যবসায়ী এবং মাদকসেবনকারীদের আড্ডা।
সমাজের সাধারণ মানুষের মুখে গুঞ্জন উঠেছে, এই ধরনের কর্মসূচি কেবলমাত্র লোক দেখানো। গ্রামের প্রতিটি লোক ভালো করে জানে মাদকসেবনকারী এবং মাদক ব্যবসায়ী কে কে।
এই কর্মসূচির পর মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাদকবিরোধী উদ্যোক্তারা পাবে ভালো একটা মাসোয়ারা।
কর্মসূচিতে অংশ নেওয়া একাধিক গ্রামবাসী জানান, বক্তারকান্দি গ্রামে শনিবার ২৯ আগস্টের পর থেকে অজানা-অচেনা কোনো লোকের সংশ্লিষ্ট এলাকায় পাওয়া গেলে তাকে আটকে জিজ্ঞাসাবাদ করা হবে।
বাউশিয়া ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড প্রশাসক নজরুল মেম্বার জানান, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের দিকনির্দেশনায় বাউশিয়া ইউনিয়নকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী র্যালি, মানববন্ধন, প্রতিবাদের পাশাপাশি সর্বশ্রেণি-পেশার মানুষের ডোপ পরীক্ষা কার্যক্রম হাতে নেওয়া হবে।
মানববন্ধন ও র্যালি কর্মসূচি শেষে ওয়েলপ্যাক পলিমার শিল্পকারখানার পরিত্যক্ত জায়গা থেকে ৬টি গাঁজা গাছের সন্ধান মিলে। উপস্থিত জনতার সামনে থানা পুলিশ গাঁজা গাছ নামে চিহ্নিত করা হয়।
গজারিয়া থানা অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন জানান, পরিত্যক্ত জায়গা থেকে গাঁজা গাছ উদ্ধার করা হয়। যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
