ই-পেপার শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

আমার বার্তা অনলাইন
২০ নভেম্বর ২০২৬, ১৯:১২
আপডেট  : ২০ নভেম্বর ২০২৬, ১৯:১৬

কক্সবাজারের রামুর মিঠাছড়িতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০), শিশু সাহিল (৩) ও পাঁচ মাস বয়সী মাশরুফা।

আহতরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল এবং আরও এক শিশু। তাদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

নিহতদের স্বজন মনোয়ারা বেগম জানান, জোহরের নামাজের পর তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিংয়ে পৌঁছালে ট্রেনের ধাক্কায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ

গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্লাস ও

আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে : মীর শাহে আলম

আওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন

ডেমরায় পেট্রোলবোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রাজধানীর ডেমরায় নাশকতার চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। বৃহস্পতিবার

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: খলিলুর রহমান

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের নিরাপদ,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

ধর্মীয় অঙ্গন অস্থিতিশীল হওয়ার আগেই মুফতি রুহুল আমিনকে মুক্তি দাবি

সৌ‌দিতে খেলতে গিয়ে ইসলাম গ্রহণ করে ওমরায় ব্রাজিলের তরুণী

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ

তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত

আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে : মীর শাহে আলম

প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন খেলে চুলের যেসব উপকার হয়

নেতানিয়াহুর জন্য সতর্কবার্তা রোহিঙ্গা গণহত্যার রায়

ডেমরায় পেট্রোলবোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রোহিঙ্গা গণহত্যা: রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন চায় ঢাকা

দিল্লি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট অব ডিরেক্টর হলেন জয়াবর্ধনে

ওড়িশা উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় আকভান, সমুদ্রবন্দরে এখনও সতর্কতা

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের সর্বোচ্চ টাওয়ারের ক্ষয়ক্ষতি

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: খলিলুর রহমান

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

আইসিজের রায়ে আবেগাপ্লুত রোহিঙ্গারা, চান নিরাপদ প্রত্যাবাসন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

‘আকভান’ আছড়ে পড়ল ভারতের উপকূলে, যশোরে সর্বোচ্চ ১২৩ মিমি বৃষ্টি

দক্ষ মানবসম্পদ গঠনে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন: শিক্ষামন্ত্রী

দেশের বাজারে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা