ই-পেপার বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ আটক ৪ জন

আমার বার্তা অনলাইন:
২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৯

সিলেট মহানগরীর জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির দুই ভাই, ছেলে ও টেকনাফের এক কাউন্সিলরকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সাবেক এমপি বদির দুই ভাই আবদুশ শুকুর ও আমিনুর রহমান, ছেলে শাওন আরমান এবং টেকনাফের স্থানীয় কাউন্সিলর আহমদ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর)দিবাগত রাত পৌনে ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের একাধিক অভিযানিক দল গ্র্যান্ড প্যালেস হোটেল ও এর আশপাশ ঘিরে অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার অভিযান শেষে বুধবার ভোরে হোটেল থেকে ওই চারজনকে আটক করা হয়। তবে তাদের বিরুদ্ধে থাকা মামলার বিস্তারিত ও পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন,গ্র্যান্ড প্যালেস হোটেলে অভিযান চালিয়ে আমরা চারজনকে আটক করেছি। তাদের মধ্যে দুজন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ভাই। একজন তার ছেলে এবং অন্যজন টেকনাফের স্থানীয় কাউন্সিলর আহমদ হোসেন।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য আমাদের কাছে এসেছে। বিষয়টি নিয়ে আমরা তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করেছি। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরই আটক করা হয়েছে। আটক চারজনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর প্রকৃতি ও সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

গোপালগঞ্জে সহিংসতা: গোয়েন্দা জালে আওয়ামী ঘরানার ১০১ জনের লেনদেন

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের জোগানদাতার খোঁজে আওয়ামী লীগের নেতা, সাবেক

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ

গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল ও পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া এবং মুকসুদপুর থানার কার্যক্রম শিগগিরই চালু

সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংসদ অধিবেশন শেষে নির্বাচনী এলাকায় ফিরে সন্ত্রাস ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ আটক ৪ জন

দাম নিয়ন্ত্রণে খেজুর, আপেল, কমলায় শুল্ক কমাল এনবিআর

মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

ইমরান খানের আপসহীনতা কি একগুঁয়েমি, নাকি রাজনৈতিক সাহস?

ইউএনওদের নিয়ে সম্মেলন ১ ডিসেম্বর, দেশসেরা পুরস্কার পাবেন ২০ জন

দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা

গোপালগঞ্জে সহিংসতা: গোয়েন্দা জালে আওয়ামী ঘরানার ১০১ জনের লেনদেন

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার

নরেন্দ্র মোদির শাসনামলে দুর্বল হয়েছে ভারতের গণতন্ত্র

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

২৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা 

সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা

ক্ষমতার পালাবদল, মানুষের জীবনে বদল কোথায়?

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার করার চিন্তা

২৮ বলে সেঞ্চুরি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

১ বছর ৭ মাসে হাফেজ হলেন শিশু রাকিব

তাবলিগ নয়, পরিহার করুন বিতর্কিত চিন্তাধারা : দেওবন্দের মুহতামিম

মহাসম্মেলনে পাগড়ি পেলেন ফরিদাবাদের ৫ হাজার ফারেগিন