ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

আমার বার্তা অনলাইন:
১৫ নভেম্বর ২০২৬, ১৪:৩৮

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করার পাশাপাশি উৎপাদনশীলতা ও পরিবেশগত স্থায়িত্ব বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, আন্তর্জাতিক ক্রেতাদের পরিবর্তিত চাহিদা এবং নতুন বাণিজ্যিক ও পরিবেশগত মানদণ্ড পূরণে শিল্পকারখানাগুলোকে এখন থেকেই প্রস্তুত হতে হবে।

রোববার (১৫ নভেম্বর) ঢাকার একটি হোটেলে ‘স্কিলস ফর সেলফ-মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স উইথ ক্লিন অ্যান্ড ফেয়ার প্রোডাকশন ইন দ্য টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি’ (এসসিএআইপি) প্রকল্পের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রণালয় ও এসসিএআইপি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগী ছিল ‘সাসটেইনেবিলিটি ইন টেক্সটাইল অ্যান্ড লেদার ইন্ডাস্ট্রি’ (এসটিআইএলই ২) প্রকল্প।

বাণিজ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত অর্জিত ফলাফলগুলো আমাদের ভিত্তি মাত্র, শেষ গন্তব্য নয়। একটি কমপ্লায়েন্ট ও প্রতিযোগিতামূলক বস্ত্র খাত গড়ে তুলতে শিল্পমালিক, শ্রমিক এবং অংশীদারদের সঙ্গে নিয়ে আমাদের এই ভিত্তির ওপর দাঁড়িয়ে আরও এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে বস্ত্র ও পোশাক খাত থেকে। এ খাত লাখ লাখ মানুষের, বিশেষ করে নারীদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আন্তর্জাতিক ক্রেতা ও নিয়ন্ত্রক সংস্থাগুলো এখন নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য শ্রম অনুশীলন, সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং সরবরাহ শৃঙ্খলের স্বচ্ছতা প্রত্যাশা করে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নীতিমালা ও প্রবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে কারখানাগুলোকে সক্ষমতা অর্জন করতে হবে। কমপ্লায়েন্সকে বাণিজ্য কৌশলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, নীতিগত অগ্রাধিকার নির্ধারণ, প্রক্রিয়া সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং লাইসেন্সিং, কমপ্লায়েন্স ও বন্দরসংক্রান্ত অনুমোদন দ্রুততর করতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন , এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশ ২০২৯ সাল পর্যন্ত যে বর্ধিত সময় পেয়েছে, তা কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারের বিদ্যমান সুবিধা ধরে রাখা এবং নতুন মানদণ্ড পূরণে শিল্প খাতকে প্রস্তুত করতে হবে।

এসসিএআইপি প্রকল্পের আওতায় কারখানায় স্ব-পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদারের মাধ্যমে পানি, জ্বালানি ও রাসায়নিকের দক্ষ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে পরিবেশদূষণ কমার পাশাপাশি উৎপাদন ও পরিচালন ব্যয়ও সাশ্রয় হবে। এ ছাড়া বাংলাদেশ বয়লার কোড, ডিজিটাল পরিদর্শনব্যবস্থা, ইটিপির অনলাইন পর্যবেক্ষণ, ডিজিটাল পরিবেশগত ছাড়পত্র, ট্রেসেবিলিটি কৌশল এবং ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের উপযোগী ডেটা ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ পর্যালোচনা করা হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, নিরাপদ, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্প খাত গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব অপরিহার্য। এ জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্ব ও জবাবদিহি নিশ্চিত করে কমপ্লায়েন্সকে উৎপাদনশীলতা ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির হাতিয়ারে পরিণত করতে হবে।

জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (বিএমজেড) অর্থায়নে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের (জিআইজেড) মাধ্যমে এসসিএআইপি ও এসটিআইএলই ২ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসসিএআইপি প্রকল্পের পৃষ্ঠপোষক বাণিজ্য মন্ত্রণালয় এবং বাস্তবায়নকারী অংশীদার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। প্রকল্পটি বস্ত্র খাতে নিরাপত্তা, শ্রম ও পরিবেশগত মানদণ্ড পর্যবেক্ষণে আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের (আরএসসি) সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ, জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর মার্ক গোমবার্ট, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আরএসসি, বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা এবং শ্রমিক সংগঠন, আন্তর্জাতিক ক্রেতা ব্র্যান্ড ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ কর্মসূচি থেকে সরে আসছে না সরকার। বরং বর্তমান অর্থনৈতিক

খেলাপি ঋণ ৩২.৭৮ শতাংশ, ক্ষতি সামাল দেওয়ার মূলধনও নেই ব্যাংকের

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশে। অর্থাৎ ব্যাংক খাতের

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম, ৫ দফায় কমেছে ১২০৭১ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি

আমদানি ব্যয় বাড়ছে, চার মাসে এলসি খোলা বেড়েছে ২৫ শতাংশ

বিশ্ববাজারে জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় আমদানি ব্যয় বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালে যাত্রীর রেক্টামে ১ কোটি ৮০ লাখ টাকার ‘স্বর্ণের ডিম’

নাফ নদীতে ভাসমান ২০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

আরবরা যুক্তরাষ্ট্রকে সহায়তা করার নথিভুক্ত প্রমাণ আছে, জানাল ইরান

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এমপিদের দায়িত্ব

ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি: রিজভী

জয়পুরহাটে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে যুবক ও বৃদ্ধার মৃত্যু

আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে: অর্থমন্ত্রী

ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ

খাজার সুরে আরেক অজি পেসারের দাবি, ‘স্যান্ডপেপারের ঘটনা সবাই আগেই জানত’

বঙ্গোপসাগরে নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, বন্দরে সতর্কতা

জলবায়ু মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

শিক্ষার্থী ভিসা আবেদন আরও সহজ করল জার্মান দূতাবাস

চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, আটক চালক-সুপারভাইজার

ভোলায় আরও এক গ্যাসকূপের সন্ধান, বড় মজুতের আশা

নিজ বাড়ির দরজার সামনে থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার

রাজনীতি ও ক্ষমতার হিসাবের বাইরে মানুষের শান্তিতে বাঁচার অধিকারই আসল

এসপি জাহাংগীরের দায় ব্যক্তিগত, বাহিনীর নয়: সিএমপি কমিশনার