ই-পেপার সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

আমার বার্তা অনলাইন:
২৩ নভেম্বর ২০২৬, ১২:১৭

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা টেকসই করতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। এ অর্থ দিয়ে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনধারা ও জীবিকাকে আরও টেকসই করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বিশ্বব্যাংকের ২০০ মিলিয়ন ডলারের সহায়তার বিষয়ে মন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও জীবিকাকে টেকসই করা এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় এ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে উপকূলীয় জনপদের মানুষকে সুরক্ষা দেওয়া এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে এ অর্থ কাজে লাগানো হবে।

মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক বাংলাদেশকে বিপুল পরিমাণ সহায়তা দিয়ে আসছে। সংস্থাটি বাংলাদেশকে তুলনামূলক কম সুদে ঋণ দিয়ে থাকে। অন্যদিকে, বিভিন্ন দেশের কাছ থেকে দ্বিপক্ষীয় ভিত্তিতে সহায়তা নিলে সুদের হার তুলনামূলক বেশি হয়। এ কারণে বিশ্বব্যাংককে সব সময় অগ্রাধিকার দেওয়া হয়।

তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের সার্বিক উন্নয়নে বিশ্বব্যাংকের চলমান প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি নতুন কয়েকটি প্রকল্পের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা শহরে দুই থেকে তিন কোটি মানুষ বসবাস করছেন বলে ধারণা করা হয়। এ অবস্থায় রাজধানীকে আরও বসবাসযোগ্য ও মানুষের জন্য আরামদায়ক করে তুলতে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়ে সংস্থাটি বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা দিতে সম্মত হয়েছে।

ড. আবদুল মঈন খান বলেন, ঢাকার নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে যারা দিনরাত পরিশ্রম করে বস্তিতে বসবাস করেন, তাদের জীবনমান উন্নয়নের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে এক বা দুটি বস্তিকে মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে। আশা করছি, আগামী এক থেকে দুই বছরের মধ্যে সেখানে একটি মডেল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া সম্ভব হবে। এর মাধ্যমে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক পরিবেশ তৈরি করা যাবে।

বস্তি উন্নয়ন প্রকল্পের আওতায় কী ধরনের অবকাঠামো নির্মাণ করা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি এখনও পরিকল্পনা পর্যায়ে রয়েছে। বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত হলে এ বিষয়ে জানানো হবে।

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

দেশের ব্যাংক খাতে ঋণ আদায়ের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট ঋণের

টানা ৯ পতনের পর এবার বাড়লো সোনার দাম

তেজাবি সোনার দাম বাড়ায় দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২

২১ দিনে ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স এলো 

চলতি নভেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২২৩ কোটি ৭১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার

পোশাকশিল্পে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি, ২৫৪ মিলিয়নের অর্ডার হাতছাড়া

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীলতার বড় ধরনের প্রভাব পড়েছে। মাত্র ১৮ দিনের ব্যবধানে ৩১৭টি কারখানার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: সড়ক প্রতিমন্ত্রী

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

এইচএসসির পুনঃপরীক্ষার ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

আইনশৃঙ্খলা তদারকি ও সমন্বয়ে ঢাকা রেঞ্জে ১২ পুলিশ কর্মকর্তা সংযুক্ত

বর্ণাঢ্য আয়োজনে ২৬ নভেম্বর শুরু ৬ষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬

৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র

কড়া নিরাপত্তায় ইনু-লতিফসহ ট্রাইব্যুনালে ১০ আসামি

শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ বলছে নিউইয়র্ক টাইমস

স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী পাকিস্তান

টানা ৯ পতনের পর এবার বাড়লো সোনার দাম

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ডা. জুবাইদা রহমান

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করলো ঢাকা

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার 

লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত

নিজের পরিচয় মুছে সাইফুল, ভাড়া বাসায় বোমারু মামুনের ১১ আইইডি উদ্ধার