ই-পেপার মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলা-ইতিহাসসহ ৬ বিষয়ের অনার্স বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি

জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি
আমার বার্তা অনলাইন:
০৯ জুন ২০২৬, ১৩:১৯

দেশের শিক্ষাব্যবস্থাকে সনদ নির্ভরতার পরিবর্তে দক্ষতা ও কর্মমুখী করার লক্ষ্যে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে—এমন খবর মঙ্গলবার (৯ জুন) সকালে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। ওইসব প্রতিবেদনে বলা হয়, নতুন একটি খসড়া মডেল অনুযায়ী বাংলা, ইতিহাস, দর্শনসহ প্রায় ছয়টি বিষয়ের প্রথাগত অনার্স কোর্স বাতিল করে অন্য বিষয়ের সঙ্গে সমন্বয় করা হতে পারে।

খবরে আরও বলা হয়, কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি, আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিংয়ের মতো প্রযুক্তিনির্ভর বিষয় যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কলেজ পর্যায়ে ক্যারিয়ার সেন্টার প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের জন্য সাতটি বিদেশি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করা হয়।

তবে অনার্স পর্যায়ে বাংলাসহ ছয়টি বিষয়ের কোর্স বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘এমন কোনো সিদ্ধান্ত আসেনি।’

তিনি বলেন, অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস, দর্শনসহ কোনো বিষয় বন্ধের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা আসেনি। ফলে এ ধরনের খবর নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই।

তবে এরইমধ্যে শিক্ষার্থীদের যোগ্যতা বৃদ্ধিতে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতা, প্রযুক্তি ও কর্মসংস্থানকেন্দ্রিক উচ্চশিক্ষার বড় রূপান্তরের পথে হাঁটছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ থেকে বিদেশি ভাষা শিক্ষা, এআইভিত্তিক পাঠ্যক্রম থেকে পৃথক এক্সাম সেন্টারসহ প্রায় ৪০ লাখ শিক্ষার্থীকে ঘিরে নেওয়া হয়েছে বিস্তৃত এক মহাপরিকল্পনা।

উপাচার্য অধ্যাপক ড. আমানুল্লাহ বলেন, দেশের উচ্চশিক্ষায় দীর্ঘদিনের প্রচলিত ধারা থেকে বেরিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থানমুখী করে গড়ে তুলতে বড় ধরনের সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রায় আড়াই হাজার কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন।

তিনি বলেন, বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, উচ্চশিক্ষা শেষ করার পর উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী শ্রমবাজারের প্রয়োজনীয় দক্ষতার অভাবে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এ বাস্তবতা বিবেচনায় সরকার, আইসিটি বিভাগ, এটুআই ও ইউনিসেফের সহযোগিতায় দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম চালু করা হয়েছে।

আমার বার্তা /জেএইচ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে বাংলা, ইতিহাস ও

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক

আসন্ন আলিম পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে দেশের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে

এনসিটিবি ও ৫টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিলো সরকার

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা

আগামী বছর প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

প্রাথমিক ও মাধ্যমিকে ২০২৮ সাল থেকে নতুন পাঠ্যক্রম চালু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

পায়ুপথের যত রুগ ও তার আধুনিক চিকিৎসা 

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা 

পিকআপভ্যান ভর্তি গাঁজা নিয়ে ঢাকায়, পথে ধরা ২ কারবারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

হাসপাতালে চিকিৎসাধীন শিশু, ওষুধ দেওয়ার কথা বলে মাকে ধর্ষণ

সরানো হলো ওবায়দুরকে, নতুন শিল্প সচিব আব্দুন নাসের

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা খুনের ঘটনায় দুজন আটক

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে সচেতন গ্রাহক ফোরাম

বাংলা-ইতিহাসসহ ৬ বিষয়ের অনার্স বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি

মেসির ব্যঙ্গচিত্র ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

গজারিয়া সাবরেজিস্টার অফিসে আওয়ামিলীগ নেতা কালা লিয়াকতের দাপট 

ফাউলের অভিনয় করলেই দেখতে হবে হলুদ কার্ড

আসছে চার প্রান্তিকে রিটার্ন দাখিলের সুবিধা, প্রথম প্রান্তিকে দিলে করছাড়

বিটিভিতে বিশ্বকাপ ‘জনগণের টাকা খরচ করা ছাড়াই’

স্থানীয় সরকার নির্বাচনে যেকেউ অংশ নিতে পারবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দুই-তিনদিনের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প

হরমুজের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত