ই-পেপার বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না : শিক্ষামন্ত্রী

আমার বার্তা অনলাইন
২৬ নভেম্বর ২০২৬, ১৯:০৫

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, অনেক শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ান। এমন শিক্ষকদের তালিকা তৈরি করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ক্ষেত্রে আর কোনো দুর্নীতি চলবে না। দেশে নকলেরও সুযোগ থাকবে না। যেসব শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান বাদ দিয়ে রাজনৈতিক দলের মিছিল-মিটিংয়ে অংশ নেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। তারা যখন-তখন মিছিল-মিটিং করে রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডে জড়াতে পারেন না।

তিনি আরও বলেন, এবার এইচএসসি পরীক্ষার প্রায় ২৩ হাজার খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে। পরীক্ষকদেরও নিয়মের মধ্যে আনা হচ্ছে। এটি ফ্যাসিস্ট সরকার নয় যে, খাতায় কিছু না লিখেও নম্বর পাওয়া যাবে। এবার শিক্ষার্থীদের পড়াশোনা করেই ভালো ফল করতে হবে। পাবলিক পরীক্ষায় এবার কোথাও এসএসসি ও এইচএসসির প্রশ্নপত্র ফাঁস হয়নি। আগামী দিনের বাংলাদেশে আর কখনো প্রশ্নপত্র ফাঁস হবে না।

শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সাড়ে তিন লাখ বাইসাইকেল কেনার নির্দেশনা দিয়েছেন। সারা দেশের মেয়েদের মধ্যে এসব সাইকেল বিতরণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ৩০ হাজার কম্পিউটার দেওয়া হবে।

তিনি বলেন, আগামী বছরের শুরু থেকে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন ৩৮ টাকা ৫০ পয়সা ব্যয়ে মিড ডে মিল চালু করা হবে। শিক্ষার্থীদের নতুন পোশাক দেওয়া হবে এবং বৃত্তির টাকার পরিমাণও বাড়ানো হবে। আগামী ২৪ ডিসেম্বর সব শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই দিন শিক্ষার্থীদের হাতে পরবর্তী শ্রেণির নতুন বই তুলে দেওয়া হবে।

নাটোরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ১৯ বছর ধরে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান নতুন ভবন পায়নি, এবার সেগুলোকে ভবন দেওয়া হবে। ফলাফলভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও ভবন নির্মাণের সুযোগ দেওয়া হবে। তবে যেসব প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হবে, সেগুলো ভবনসহ কোনো ধরনের সুযোগ-সুবিধা পাবে না।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন পরিচালক অধ্যাপক মো. নাজমুল হক।

এ ছাড়া বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সেলিম উদ্দিন। অনুষ্ঠানে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাদা খাতা জমা দিয়েও জিপিএ-৫ পাওয়া যেত। আর কিছু লিখে জমা দিলে পাওয়া যেত গোল্ডেন-৫। তবে সেই দিন আর নেই। বিএনপির আমলে ভালোভাবে পড়াশোনা করলেই শিক্ষার্থীরা ভালো ফল করবে, অন্যথায় নয়।

তিনি আরও বলেন, এমন সময় আসবে, যখন আওয়ামী লীগ সরকারের আমলে এভাবে জিপিএ-৫ ও গোল্ডেন-৫ পাওয়া শিক্ষার্থীরা চাকরি পাবে না। বরং বিএনপির আমলে যারা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, তারাই চাকরি পাবে।

মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনায় মানতে হবে যেসব নিয়ম

বিজয় ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে দেশের সব মাদ্রাসার জন্য নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে নিতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে যা জানা গেল

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনায় মানতে হবে যেসব নিয়ম

ইসলামাবাদে বৈঠকে বসছে মক্কা জোটের পাকিস্তান-সৌদি-তুরস্ক

 এ বছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম

দাম বেড়েছে সয়াবিনের

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না : শিক্ষামন্ত্রী

চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দ প্রধানের হাদিসের দারস

জামিয়া ফরিদাবাদের ৭০ সালার মুগ্ধতা

আরকান আর্মির হাতে আটক ৪১ জন বাংলাদেশি জেলে ফেরত আনলেন বিজিবি

দেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না : হেফাজত

২৮ নভেম্বর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে মিডিয়া রান ২০২৬

খানকার পীর ও ময়দানের বীরের সান্নিধ্যে

আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ 

বিজয়ের মাস উপলক্ষ্যে পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

বিকাশ-রকেটে লেনদেন বন্ধ, বিপাকে গোপালগঞ্জের সাধারণ মানুষ

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১০৯

কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পলাতক ফ্যাসিস্টরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুর ও সাভারে ১৭০ কারখানায় উৎপাদন বন্ধ

পোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী