মারা গেছেন অভিনেতা তিনু করিম
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

মারা গেছেন অভিনেতা তিনু করিম। বৃহস্পতিবার দুপুরে প্রয়াণ ঘটে এই অভিনেতার। তার মৃত্যুর খবরটি জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রাশেদ মামুন অপু।
জানা গেছে, গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে যান অভি নেতা তিনু রকিম। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকলে ২৪ নভেম্বর ঢাকায় আনা হয়। এরপর ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
অভিনেতা রাশেদ মামুন অপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মারা যান। তার দুলা ভাইয়ের কাছ থেকে এই তথ্য পাই।
দুই যুগ ধরে অভিনয়ে আছেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে তার টিভি নাটকে অভিষেক। আর ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান তিনি।
এরপর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন এই অভিনেতা। একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপন দিয়ে তিনি পরিচিতি পান।
আমার বার্তা/এমই
