ই-পেপার সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফের মা হওয়ার গুঞ্জন আলিয়া ভাটের

আমার বার্তা অনলাইন:
২০ এপ্রিল ২০২৬, ১৭:১০

বলিউডের অন্যতম তারকাজুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। অস্ট্রিয়ায় বরফের চাদরে ঢাকা ছিল তাদের চতুর্থ বিবাহবার্ষিকীর আমেজ। মোমবাতির স্নিগ্ধ আলো আর মায়াবী পরিবেশে রণবীর কাপুরের সঙ্গে কাটানো সেই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগও করে নিয়েছিলেন আলিয়া ভাট।

তবে বিদেশের সেই রঙিন উদযাপন শেষে দেশে ফিরতেই ধরা পড়লেন ভিন্ন মেজাজে। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হলেন কাপুর পরিবারের পুত্রবধূ। আর তাতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর গুঞ্জন।

হাসপাতালের সামনে আলিয়ার পরনে ছিল ঢিলেঢালা সাদা পোশাক, চুলে এলোমেলো ভাব থাকলেও ঠোঁটের কোণে ছিল মিষ্টি হাসি। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মনে প্রশ্ন- তবে কি দীপিকা পাড়ুকোনের পর এবার রণবীর-আলিয়ার ঘরেও আসতে চলেছে নতুন অতিথি?

কাকতালীয়ভাবে, দীপিকার দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার দিনই আলিয়াকে হাসপাতালের সামনে দেখা যাওয়ায় দুই অভিনেত্রীর তুলনা টেনে আনছেন ভক্তদের একাংশ। অনেকেই আবার আলিয়া ও তার পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এসব গুঞ্জন নিয়ে এখনও কোনো কথা বলেননি রণবীর কিংবা আলিয়া।

বর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছেন সঞ্জয়লীলা বনসালীর হাই-ভোল্টেজ প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে, যেখানে রণবীরের পাশাপাশি দেখা যাবে ভিকি কৌশলকেও। এছাড়া আগামী ১০ জুলাই বড় পর্দায় মুক্তির অপেক্ষায় আছে আলিয়ার নতুন ছবি ‘আলফা’। তবে কাজের ব্যস্ততার মাঝে হাসপাতালের এই সফর কেবলই রুটিন চেকআপ নাকি বিশেষ কোনো বার্তা, তা সময়ই বলে দেবে।

আমার বার্তা/এমই

বোহেমিয়ান লুকটি ভীষণ পছন্দ হয়েছে: সাবিলা নূর

অভিনেত্রী সাবিলা নূর। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ছোট পর্দার গণ্ডি

সিনেমাটি মুক্তি নিয়ে শঙ্কা থাকার কথা নয়: নাবিলা

কয়েক দফা মুক্তি পেছানোর পর অবশেষে বড় পর্দায় আসার কথা শোনা যায় সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা

সিঙ্গেল হওয়ায় মুক্ত পাখির মতো জীবনযাপন করতে পারি: রাইমা

অভিনেত্রী মুনমুন সেনের কন্যা ও সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। টলিউডের এই অভিনেত্রীর সৌন্দর্য এবং

লোকে বলতো বুড়ি হয়ে গেছে, অদ্ভুত দেখতে লাগছে: রুবিনা

শোবিজ তারকাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে শরীরের গঠন বা বয়স সবকিছু নিয়েই নেটপাড়ার একাংশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি সংকট দিনদিন প্রকট আকার ধারণ করছে: স্থানীয় সরকার মন্ত্রী

শাপলা চত্বরের ঘটনায় ইসলামিক টিভি তাদের সব ভিডিও আলামত ট্রাইব্যুনালে দেবে

সাধারণ শিক্ষার সকল স্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

ঈদুল আজহায় রাজধানীর নিরাপত্তা-ট্রাফিক নিয়ে ডিএমপির সমন্বয় সভা

ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, তবে ২৫-২৬ মে খোলা থাকছে যেসব এলাকায়

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে জিও-লোকেশন মনিটরিং চালু হচ্ছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশ ৩৯০ রানে অলআউট, বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ

আন্তর্জাতিক মা ও সেবিকা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

‘রক্তপাতহীন’ স্থানীয় সরকার নির্বাচনে দলগুলোর সহযোগিতা চান সিইসি

আগামী অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

রাজস্বের বাইরে থাকা খাতগুলো এবার আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী

ইরানে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র

মুশফিকের রেকর্ড সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ধৈর্য ধরুন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪২ কোটির দেশেও বেশি সন্তান নিতে উৎসাহ দিচ্ছে মোদি-ঘনিষ্ঠরা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৬ হাজারি ক্লাবে মুশফিক

চট্টগ্রামে গ্রাফিতি আঁকতে আসা এনসিপিকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশে ছড়িয়ে পড়েছে হাম

পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব, হচ্ছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী