কাহিনি ও চিত্রনাট্যকার মুজতবা সউদ আর নেই

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০০:৫০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সদস্য, কাহিনি ও চিত্রনাট্যকার মুজতবা সউদ আর নেই। সোমবার সন্ধ্যা ৭টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সৈয়দ হারুন।

মুজতবা সউদের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে বাচসাস পরিবার গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।