নতুন গান ‘আমার মন পরানের মানুষ তুমি’ নিয়ে হাজির সজীব শান

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৭:৫২ | অনলাইন সংস্করণ

  মোঃ আবু সাঈদ

নতুন গান নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হয়েছেন সংগীতশিল্পী সজীব শান। সহশিল্পী সানজিদা রিমির সঙ্গে দ্বৈত কণ্ঠে তিনি গেয়েছেন রোমান্টিক গান ‘আমার মন পরানের মানুষ তুমি’। ১৩ নভেম্বর ২০২৬ তারিখে ট্রয়ী মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে।

‘আমার মন পরানের মানুষ তুমি’ গানটির কথা ও সুর করেছেন অ্যালেক্স আবুস সালাম। সংগীতায়োজন করেছেন সাজন খান। গানটির মাধ্যমে সজীব শান ও সানজিদা রিমি রোমান্টিক আবহে শ্রোতাদের সামনে নিজেদের কণ্ঠের সমন্বয় তুলে ধরেছেন।

গানটির প্রযোজক তানভীর সাজ্জাদ। পরিচালনা, সম্পাদনা ও কালার গ্রেডিং করেছেন আসিফ আহসান। চিত্রগ্রহণে ছিলেন এসকে আসফি। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন সাকিব ও সিনথিয়া। কোরিওগ্রাফি করেছেন গৌরব গোগো এবং ডিজাইনে ছিলেন প্রিন্স আবদুল্লাহ।

নতুন এই গান প্রসঙ্গে সজীব শান বলেন, গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে তাঁর প্রত্যাশা। প্রেম ও আবেগের কথামালায় সাজানো গানটি ইতোমধ্যে সংগীতপ্রেমীদের নজর কাড়ছে।

উল্লেখ্য, ‘আমার মন পরানের মানুষ তুমি’ গানটি প্রকাশ করেছে ট্রয়ী মিউজিক। গানটি এখন উপভোগ করা যাচ্ছে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।