ই-পেপার বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
গ্র্যামি

১০০ মনোনয়নে বিয়ন্সের ইতিহাস, রেকর্ড গড়লেন সুইফটও

আমার বার্তা অনলাইন:
১৭ নভেম্বর ২০২৬, ১৪:১৯

ঘনিয়ে আসছে সংগীত দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামির নতুন আসর। আগামী বছরের ফেব্রুয়ারিতে দেওয়া হবে ৬৯তম গ্র্যামি। সোমবার (১৬ নভেম্বর) ঘোষণা করা হয়েছে এবারের মনোনয়ন তালিকা।

এতে ইতিহাস গড়লেন পপ কুইন খ্যাত বিয়ন্সে। ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানের জন্য সেরা আরঅ্যান্ডবি একক পরিবেশনা বিভাগে মনোনয়ন পেয়েছেন ৪৫ বছর বয়সী এই গায়িকা। এর মধ্য দিয়ে গ্র্যামিতে তার মনোনয়নের সংখ্যা হলো ১০০টি। যা পুরস্কারটির ইতিহাসে সর্বোচ্চ।

তাছাড়া আগে থেকেই গ্র্যামির ইতিহাসে সর্বোচ্চ পুরস্কার জয়ের রেকর্ড তার দখলে। এ পর্যন্ত ৩৫টি গ্র্যামি জিতেছেন বিয়ন্সে।

নিজের ‘বি’ডে’ (B’Day) অ্যালবামের ২০ বছর পূর্তি উপলক্ষে চলতি বছরের জুলাইয়ে ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানটি প্রকাশ করেন বিয়ন্সে। এর এক মাস পর স্বামী জে-জেডকে যুক্ত করে গানটির একটি রিমিক্স সংস্করণও প্রকাশ করেন তিনি।

এদিকে এবার পাঁচটি মনোনয়ন পেয়ে নিজের দাপট ধরে রাখলেন টেইলর সুইফট। এ নিয়ে তার মনোনয়নের সংখ্যা ৬৩টি, জিতেছেন ১৪টি। এবার নিজের সর্বশেষ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর জন্য বর্ষসেরা অ্যালবাম বিভাগে মনোনয়ন পেয়েছেন সুইফট। এর মধ্য দিয়ে গ্র্যামির ইতিহাসে টানা পাঁচটি স্টুডিও অ্যালবামের জন্য এই বিভাগে মনোনয়ন পাওয়া দ্বিতীয় শিল্পী (প্রথম নারী) হয়েছেন তিনি। প্রথমজন কেনড্রিক লামার। তবে এখন পর্যন্ত এই বিভাগে পুরস্কার জিততে পারেননি কেনড্রিক।

সাম্প্রতিক বছরগুলোর মতো এবারও গ্র্যামিতে নারীদের দাপট অব্যাহত। এবার সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন রেই। এরপর ৯টি মনোনয়ন নিয়ে রয়েছেন রোজালিয়া। ফিবি ব্রিজার্স, মিরান্ডা ল্যামবার্ট, এলা ল্যাংলি ও অলিভিয়া রদ্রিগো পেয়েছেন সাতটি করে মনোনয়ন। আর ছয়টি করে মনোনয়ন পেয়েছেন অলিভিয়া ডিন, ব্রুনো মার্স ও লিওন থমাস।

তবে মনোনয়নের সংখ্যায় পিছিয়ে থাকলেও গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে ভালো অবস্থানেই রয়েছেন সুইফট। এবারের পাঁচটি মনোনয়নের মধ্যে তিনটি পেয়েছেন গ্র্যামির সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘বিগ ফোর’ বিভাগে। ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর জন্য বর্ষসেরা অ্যালবাম, ‘দ্য ফেট অব অফেলিয়া’ গানের জন্য বর্ষসেরা রেকর্ড এবং ‘আই নুড ইট, আই নুড ইউ’ গানের জন্য বর্ষসেরা গানের বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি।

২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনা থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ সময় অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি সকাল ৬টায় শুরু হবে মূল অনুষ্ঠান। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে এবিসি, ডিজনি প্লাস ও হুলুতে।

আল্লাহর কাছে শক্তি চাইলেন মেঘনা আলম

মডেল ও অভিনেত্রী মেঘনা আলম সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় নিজের মতামত, ব্যক্তিগত অনুভূতি এবং সমসাময়িক

আমি সত্যিই ভাগ্যবতী, সৃষ্টিকর্তা আমাকে এত সুন্দর জীবন দিয়েছেন: রুনা লায়লা

একটি নাম, একটি কণ্ঠ, তার পরিচয়ের জন্য এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন পড়ে না। গোটা

চার বিয়ে নিয়ে খোঁচা, হেসেই জবাব দিলেন জেনিফার লোপেজ

চারবার বিয়ের পিঁড়িতে বসেছেন হলিউড তারকা জেনিফার লোপেজ। এ নিয়ে এবার এক ভক্তের মন্তব্যের মুখে

দুই মাসের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন মেঘনা আলম

দুই মাসের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। দেশের সমসাময়িক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মওলানা ভাসানী: গণমানুষের কণ্ঠস্বরের ৫০ বছর

রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

কুমিল্লা সাতবাড়িয়া মাদরাসায় বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ব্যবসার অনুমোদন ১৪ দিনে নামাতে বিশ্বব্যাংকের সহায়তা চান বাণিজ্যমন্ত্রী

চোখের মণির স্বাভাবিক রঙ বা আকৃতি পরিবর্তন হলে

উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব

ডিএফসি অর্জনের কারণে বিদেশি বিনিয়োগ আসবে: মাহদী আমিন

ঢাকায় মরক্কো ‘গ্রিন মার্চ’-এর ৫১তম বার্ষিকী পালিত 

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতেই হবে: তথ্য উপদেষ্টা জাহেদ 

রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে: তথ্য উপদেষ্টা

হুথিদের সঙ্গে লড়াইরত জোটের কমান্ডারকে অপসারণ করল সৌদি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৬, মিরপুরে সর্বোচ্চ

সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

বিমানবন্দর এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণ, তিন পথচারী আহত

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

জেলখানা থেকে হয়তো জীবিত ফিরব না: ইমরান খানের খোলা চিঠি