
মডেল ও অভিনেত্রী মেঘনা আলম সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় নিজের মতামত, ব্যক্তিগত অনুভূতি এবং সমসাময়িক নানা বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আলোচনায় আসেন।
শুধু বিনোদন জগতেই নয়, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়েও নিজের অবস্থান ও মতামত তুলে ধরেন তিনি। মডেল ও অভিনেত্রীর পাশাপাশি রাজনৈতিক শিক্ষাবিদ হিসেবেও পরিচিত মেঘনা আলম।
সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়ে সরব থাকার পাশাপাশি এবার নিজের ব্যক্তিগত উপলব্ধি ও মানসিক অবস্থার কথা জানিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ইংরেজিতে দেওয়া ওই স্ট্যাটাসে মেঘনা লেখেন, ‘Allah, I am too soft for this world. Help me with your strength. I am probably not made to change this world. Because no matter how much I try, I always fail.’
এর বাংলা অর্থ দাঁড়ায়, ‘আল্লাহ, আমি এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ। আপনার শক্তি দিয়ে আমাকে সাহায্য করুন। সম্ভবত এই পৃথিবী বদলে দেওয়ার জন্য আমার জন্ম হয়নি। কারণ, যতই চেষ্টা করি না কেন, শেষ পর্যন্ত আমি সব সময় ব্যর্থ হই।’
মেঘনার এই বক্তব্যে ফুটে উঠেছে হতাশা, অসহায়ত্ব এবং নিজের সীমাবদ্ধতা নিয়ে এক ধরনের আক্ষেপ। নিজের অবস্থান থেকে কিছু পরিবর্তনের চেষ্টা কিংবা বৃহত্তর পরিসরে ইতিবাচক ভূমিকা রাখার আকাঙ্ক্ষা থাকলেও বারবার ব্যর্থতার মুখোমুখি হওয়ার অনুভূতি প্রকাশ পেয়েছে তার কথায়।
একই সঙ্গে কঠিন পরিস্থিতিতে মানসিক শক্তি ফিরে পেতে সৃষ্টিকর্তার কাছে সাহায্য ও সাহস চেয়েছেন তিনি।
তার এই স্ট্যাটাসের মাধ্যমে ব্যক্তিগত অনুভূতির পাশাপাশি সমাজ ও পৃথিবীকে নিয়ে নিজের ভাবনারও একটি দিক প্রকাশ পেয়েছে।

