
জন্মের পর শিশুর শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশে যত্ন নেওয়া কতটা জরুরি জানেন কি? অযত্ন আর অবহেলায় কিংবা খামখেয়ালিতে শিশুর সমস্যা চিহ্নিত করতে দেরি করছেন না তো?
আপনার শিশু অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন কি না কীভাবে বুঝবেন তা জেনে নিন
অটিজম গবেষক ডা. রাসেল আক্তারের কাছ থেকে।
অটিজম কী ও লক্ষণ?
অটিজম শিশুর মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা।
ডা. রাসেল আক্তার বলেন, 'একটি শিশুর জন্মের ৩ বছরের মধ্যে অটিজমের লক্ষণ প্রকাশ পায়। প্রথম ১৮ মাস বয়স পর্যন্ত এটা বোঝা যায় না। ১৮ মাসের পর থেকে ৩ বছর বয়সের মধ্যে একটা শিশুর মধ্যে কিছু লক্ষণ দেখা যায়। যেমন-
১. শিশু অন্য বাঁচ্চাদের সঙ্গে সামাজিক মেলামেশা করতে চায় না।
২. নিজের মতো করে চলতে চায়।
৩. এই শিশুরা মায়ের সঙ্গে বা অন্যদের সঙ্গে হয় কথাবার্তা বলে না প্রথম থেকে, অথবা বললেও ১৮ মাস বয়সে এসে কথা বলা কমে যেতে থাকে।
৪. অন্যের সঙ্গে কথা কমে যাওয়ার পাশাপাশি নিজে নিজে কথা বলা শুরু করে শিশুটি।
ডা. রাসেল আক্তার বলেন, 'কথাবার্তা বলার অর্থ একজন বলবে আরেকজন শুনবে, আবার আরেকজন বলবে এই রকম। কিন্তু অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের মধ্যে এই ধরনের কথাবার্তা থাকে না।'
শিশু স্কুলে বুলিংয়ের শিকার হলে কী করবেন, জেনে নিন বিশেষজ্ঞের কাছ থেকে।
শিশু স্কুলে বুলিংয়ের শিকার হলে কী করবেন, জেনে নিন বিশেষজ্ঞের কাছ থেকে
সামাজিক মেলামেশা এবং কথাবার্তার পাশাপাশি আরও একটি অসুবিধা হয়। সেটি হচ্ছে আচরণগত পরিবর্তন। যেমন-
১. একই কাজ বারবার করতে থাকা।
২. একই খেলা বারবার খেলা।
৩. একইভাবে কিছু অঙ্গভঙ্গি করা।
৪. কিছু নির্দিষ্ট জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকা।
৫. নির্দিষ্ট জামাকাপড় ছাড়া পরতে চায় না।
৬. খাবার খেতে চায় না নির্দিষ্ট পছন্দের বাইরে।
অর্থাৎ পুনরাবৃত্তিমূলক আচরণের প্রবণতা দেখা যায়।
আর একই কাজ করার প্রবণতা থেকে যদি সরানো হয় তখন শিশুটি আক্রমণাত্মক হয়ে যায়।
শিশু কারো সঙ্গে মিশতে চায় না, করণীয় কী
আচরণগত অসুবিধা, কথাবার্তার অসুবিধা ও সামাজিক মেলামেশা, অন্য বাচ্চাদের সঙ্গে মেলামেশা না করার প্রবণতা এই ৩টি জিনিস যখন থাকে একটি ৩ বছরের শিশুর মধ্যে, তখন সে অটিজমের বৈশিষ্ট্য বহন করছে বলে মনে করা হয় বলে জানান ডা. রাসেল আক্তার।
অটিজমের কারণ :
ডা. রাসেল আক্তার বলেন, অটিজমের কারণ কী তা জানতে দেশে-বিদেশে অনেক গবেষণা হয়েছে। খুব বেশি কিছু জানা না গেলেও এটা বোঝা গেছে যে, অটিজম জিনগত সমস্যা ও পরিবেশগত সমস্যা থেকে হয়।
জিনগত অসুবিধা :
বাচ্চা যখন ভ্রুণ অবস্থায় থাকে তখন থেকেই এই জিনের অসুবিধা নিয়ে আসে। তবে দেড় বছরের আগে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় না। এই অসুবিধা জন্ম থেকেই নিয়ে আসে বাচ্চা।
আবার সবার মধ্যে অসুবিধাগুলো প্রকাশ পাবে এমনটিও নয়, কারো মধ্যে অসুবিধা বেশি প্রকাশ পায় কারো মধ্যে কম। এর কারণ হচ্ছে পরিবেশগত অসুবিধা।
পরিবেশগত অসুবিধা :
কোন পরিবেশে শিশুটি বড় হচ্ছে এবং তার জিনগত অসুবিধাগুলো প্রকাশ পাবে কতটুকু এটা নির্ভর করে পরিবেশের ওপর।
ডা. রাসেল আক্তার বলেন, 'স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ২০১৩ সালের এক গবেষণায় দেখা গেছে, অটিজম গ্রামীণ এলাকায় কম, শহরে বেশি। গবেষণায় দেখা যায়, ঢাকা শহরে অটিজম বেশি ও প্রান্তিক এলাকায় কম। ঢাকা শহরে অটিজমের সংখ্যা ১০০ জনে ৩ জন, প্রান্তিক এলাকায় ৭০০ জনে ১ জন শিশু অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন।'
জেদ-রাগে মাটিতে গড়াগড়ি করে শিশু, বাবা-মায়ের জন্য বিশেষজ্ঞ পরামর্শ
এর কারণ হিসেবে ডা.রাসেল আক্তার বলেন, 'ঢাকা শহরের বাচ্চারা ঘরের মধ্যেই বেশিরভাগ সময় বাবা-মা নিয়ে ছোট পরিবারে থাকে। গ্রামে পুরো পরিবার নিয়ে থাকে শিশুরা, অন্য বাচ্চাদের সঙ্গে মেশার সুযোগ পায়। ঢাকা শহরে এটা কম। ঢাকা শহরের বাতাসে হেভি মেটাল থাকে, লেড থাকে, আয়রন থাকে। গ্রামের বাতাসে এগুলো কম থাকে এটা প্রমাণিত। ঢাকা শহরের বাচ্চারা মোবাইল ও ফাস্টফুডে আসক্ত, প্রিজারভেটিভযুক্ত খাবার খায়। গ্রামে এসব কম।'
তিনি জানান, গবেষণায় দেখা গেছে ছেলে শিশুদের মধ্যে অটিজম বেশি, মেয়ে শিশুদের মধ্যে কম।
শিশুর কোন বয়সে কোন আচরণ দেখলে অটিজম বিষয়ে সচেতন হতে হবেন।
ডা. রাসেল আক্তার বলেন, ৬ মাস বয়স থেকেই একটি শিশু কথা বলা শুরু করে। বাবলিং সাউন্ড যেমন- বাবা, মা, দাদা। ১ বছর বয়সে মা-বাবাকে আইডেন্টিফাই করে পরিচিত শব্দ করে। ২ বছরের মধ্যে একটি শিশু ছোট ছোট ২টি শব্দ একসঙ্গে করে বাক্য তৈরি করতে পারে। যেমন- আমি খাব, আমি যাব এগুলো বলতে পারে।
যদি ১ বছরের মধ্যে শিশু বাবা-মা বলতে না পারে অথবা ২ বছরের মধ্যে ছোট শব্দ দিয়ে বাক্য গঠন করতে না পারে এবং কোনো কারণে তার মধ্যে যদি আচরণের কোনো অসুবিধা যেমন- কারণ ছাড়াই আগ্রাসী আচরণ, কারণ ছাড়াই মায়ের সঙ্গে কান্নাকাটি করা, অন্য শিশুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা না করা ইত্যাদি আচরণ দেখা দেয় তখন বুঝতে হবে শিশুটি অটিজমের কিছু বৈশিষ্ট্য বহন করছে।
এ ছাড়া, ২ বছরের কোনো শিশু কানে শুনতে পেলেও যদি ডাক দিলে সাড়া না দেয়, চোখে যদি চোখ না রাখে, বাবা-মা-দাদার মতো শব্দ না বলে এবং কোনো শিশু ১৮ মাস থেকে ২ বছরের মধ্যে যে কথা বলা শুরু করেছিল সেগুলো যদি হারিয়ে যায় তাহলে বুঝতে হবে এগুলো অটিজমের বৈশিষ্ট্য।
অটিজমের চিকিৎসা :
ডা. রাসেল আক্তার বলেন, অটিজম শনাক্ত করার জন্য অনেক বেশি পরীক্ষার প্রয়োজন হয় না, কিছু ব্যবহারিক পরিক্ষা করেই বোঝা যায় শিশুটি অটিজমের কিছু সমস্যা বহন করছে কি না। তবে ৩ বছরের আগে অটিজম পুরোপুরি শনাক্ত করা যায় না। ৩ বছরের মধ্যে অটিজমের সবগুলো বৈশিষ্ট্য চলে আসে। ২ বছরের মধ্যে প্রাথমিক বৈশিষ্ট্য দেখে ৩ বছরের মধ্যে রোগটা শনাক্ত করা হয় জানান এই চিকিৎসক।
অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের চিকিৎসায় অনেক বেশি ওষুধ ব্যবহার করা হয় না। যেহেতু শিশু কথা বলে না, তাকে স্পিচ থেরাপি দেওয়া হয়। যেহেতু আচরণের পরিবর্তন হয় তাই ব্যবহারিক কিছু ব্যায়াম শেখানোর চেষ্টা করা হয়। অটিজমের সঙ্গে শিশু যদি অনেক বেশি আক্রমণাত্মক হয়, শিশুর যদি খিঁচুনি থাকে, ঘুমের সমস্যা থাকে তাহলে সেই শিশুর ক্ষেত্রে কখনো কখনো কিছু ওষুধ ব্যবহার করা হয় বলে জানান ডা. রাসেল আক্তার । এই ওষুধগুলো ব্যবহার করলে ওই সমস্যাগুলো দূর হলে অটিজমের মাত্রা কমে যায়।
কোথায় অটিজমের চিকিৎসা পাবেন
২ বছরের মধ্যে ডাক দিলে সাড়া দেয় না, চোখে চোখ রাখে না, কথাবার্তা কম বলছে, অন্যদের সঙ্গে মেলামেশা করছে না অথবা আগে কথা বলত এখন কমে গেছে এই অবস্থা যদি দেখেন, তবে অবশ্যই একজন অটিজম বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।
লেখক : ডা. রাসেল আক্তার
সিনিয়র কনসালট্যান্ট ও অটিজম গবেষক
চেম্বার : ফার্ম ভিউ সুপার মার্কেট, (চতুর্থ তলা) রাসেল হোমিও স্পেশালিটি ক্লিনিক

