পাকিস্তান ও আফগানিস্তানের কার কেমন সামরিক শক্তি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক সক্ষমতার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। সেনাসংখ্যা, অস্ত্রশস্ত্র, বিমান শক্তি এবং পারমাণবিক সক্ষমতার দিক থেকে পাকিস্তান অনেক এগিয়ে রয়েছে।
সেনাসংখ্যা
পাকিস্তানের নিয়মিত সেনাসদস্যের সংখ্যা প্রায় ৬ লাখ ৬০ হাজার। অন্যদিকে আফগানিস্তানের সেনাসদস্যের সংখ্যা প্রায় ১ লাখ ৭২ হাজার।
ট্যাংক ও সাঁজোয়া যান
পাকিস্তানের কাছে ৬ হাজারের বেশি সাঁজোয়া যুদ্ধযান এবং ৪ হাজার ৬০০-এর বেশি আর্টিলারি রয়েছে।
আফগানিস্তানের কাছে কিছু সাঁজোয়া যান ও আর্টিলারি থাকলেও সেগুলোর বড় অংশ সোভিয়েত আমলের পুরোনো অস্ত্র। এসবের সঠিক সংখ্যা স্পষ্ট নয়।
বিমান শক্তি
পাকিস্তানের বিমানবাহিনীতে ৪৬৫টি যুদ্ধবিমান এবং ২৬০টির বেশি হেলিকপ্টার রয়েছে।
অন্যদিকে আফগানিস্তানের কোনো যুদ্ধবিমান নেই। দেশটির হাতে অল্পসংখ্যক পুরোনো বিমান ও হেলিকপ্টার থাকলেও সেগুলোর কার্যক্ষমতা অনিশ্চিত।
পারমাণবিক সক্ষমতা
পাকিস্তান একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র। দেশটির কাছে আনুমানিক ১৭০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।
আফগানিস্তানের কোনো পারমাণবিক সক্ষমতা নেই।
সামগ্রিকভাবে সামরিক শক্তির প্রায় সব ক্ষেত্রেই আফগানিস্তানের তুলনায় পাকিস্তান অনেক বেশি শক্তিশালী।
