ইরানের অনুমতি নিলে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে: দূত

প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১৬:৩৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় (আইএমও) নিযুক্ত ইরানের প্রতিনিধি জানিয়েছেন যে, নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার জন্য ইরান সরকারের সঙ্গে সমন্বয় সাপেক্ষে বিদেশি জাহাজগুলো এখনও হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে।

আলী মুসাভি, যিনি একইসঙ্গে যুক্তরাজ্যে ইরানের দূত হিসেবে দায়িত্বরত, মেহর নিউজ এজেন্সিকে বলেছেন যে আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনের পাশাপাশি ‘ইরানের আঞ্চলিক অখণ্ডতা ও অধিকারের’ প্রতিও সম্মান প্রদর্শন করতে হবে।

তিনি আরও যোগ করেন যে, সামুদ্রিক নিরাপত্তা উন্নত করতে এবং নাবিকদের সুরক্ষায় ইরান আইএমও এবং অন্যান্য দেশগুলোর সাথে সহযোগিতা করতে প্রস্তুত।

মুসাভি বলেন, হরমুজ প্রণালী শুধু ইরানের ‘শত্রুদের’ জন্য বন্ধ। 

তিনি আরও উল্লেখ করেন যে, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতির মূলে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ। -  সূত্র: আলজাজিরা।

আমার বার্তা/এমই