ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, বিশ্বের ছয়টিরও বেশি দেশ মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওার আগ্রহ প্রকাশ করেছে।
গতকাল শুক্রবার (২ অক্টোবর) রাজধানী ইসলামাবাদে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ইসহাক বলেন, এই জোট হলো রক্ষণাত্মক এবং কারও ওপর কোনো আগ্রাসন চালানোর ইচ্ছা নেই জোট সদস্যদের।
গত ৭ আগস্ট সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পাকিস্তান, সৌদি ও তুরস্ক এ জোট গঠন করে। মক্কায় জোটের চুক্তি হওয়ায় এটি মক্কা প্রতিরক্ষা চুক্তি হিসেবে পরিচিতি পেয়েছে।
তবে কোন কোন দেশ আগ্রহ প্রকাশ করেছে সেটি উল্লেখ করেননি পাকিস্তানের মন্ত্রী।
মক্কা জোটটি অনেকটা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মতো। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বলা আছে, সদস্য দেশগুলোর কারও ওপর কোনো সশস্ত্র হামলা হলে সেটি সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।
ইসহাক দার গতকাল আরও জানান, মক্কা চুক্তির প্রথম বৈঠকটি হয় গত ৩১ আগস্ট। এটির সদরদপ্তর হবে সৌদি আরবে। অপরদিকে জোটটির প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেনেন্ট জেনারেল (অবঃ) নওমান মাহমুদকে। সেনাবাহিনীর এ সাবেক কর্মকর্তাকে ‘অত্যন্ত ভালো ও ধার্মিক কর্মকর্তা’ হিসেবে অভিহিত করেন দার।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরও বলেছেন, সৌদি আরবে সাম্প্রতিক যেসব হামলা হয়েছে (হুথিদের দ্বারা) সেটির প্রেক্ষিতে আগামী সপ্তাহে জোটের একটি জরুরি বৈঠক হবে। এতে সৌদির সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হবে। তিনি বলেন, “আমরা সৌদিকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”
জাতিসংঘের সনদেও এমন প্রতিরক্ষা জোটকে ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয় বলে উল্লেখ করেন তিনি।
সূত্র: জিও টিভি
