ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেল ট্যাংকারে আগুন

আমার বার্তা অনলাইন:
১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭

হরমুজ প্রণালীর দক্ষিণাংশে সামুদ্রিক মাইনে ধাক্কা খাওয়ার পর দুটি তেলের ট্যাংকারে আগুন ধরে গেছে। রোববার (১৫ নভেম্বর) ভোরে এ কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে, জাহাজগুলো নেভিগেশন ও অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ রেখে একটি অননুমোদিত রুট দিয়ে গোপনে জলপথ অতিক্রম করার চেষ্টা করছিল।

ইরানি নৌবাহিনী জানিয়েছে, মাইন বিস্ফোরণের ফলে ট্যাংকারগুলোতে তীব্র বিস্ফোরণ ঘটে ও বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। তবে ওই বিবৃতিতে জাহাজগুলোর পরিচয় বা হতাহতের শঙ্কা নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

এর আগে গত শুক্রবার রেভোলিউশনারি গার্ডের নৌবাহিনী জানিয়েছিল, প্রণালীর দক্ষিণ অংশ দিয়ে একটি ‘অননুমোদিত রুট’ ব্যবহার করে পার হওয়ার সময় দুটি তেল ট্যাংকার মাইনে ধাক্কা খেয়ে আগুনে পুড়ে গেছে।

পাশাপাশি তাদের মেরিটাইম ট্রাফিক কন্ট্রোল সেন্টারের সঙ্গে কোনো সমন্বয় না করে জাহাজ পারাপারের চেষ্টা না করার জন্যও শিপিং কোম্পানিগুলোকে সতর্ক করে দিয়েছিল তারা। হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহের একটি কৌশলগত জলপথ।

এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনাগুলো ঘটছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনার অন্যতম প্রধান একটি ইস্যুও হলো এই প্রণালী দিয়ে নৌ চলাচল।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়েছিল। পরে এপ্রিল মাসে দুই পক্ষ একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়। তবে গত জুন মাসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও আলোচনা ভেস্তে যাওয়ায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পুনরায় লড়াই শুরু হয়। - সূত্র: আনাদোলু এজেন্সি

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ধাপ্পাবাজি বললেন আইজেনকোট

ইসরায়েলের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বানকে ধাপ্পাবাজি হিসেবে অভিহিত করেছেন বিরোধী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে

বিদায় নেতানিয়াহু, থাকছে ইসরাইলের উগ্র ডানপন্থি নীতি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীরা যখন উঠেপড়ে লেগেছে, তখন সবার নজর তার

ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই : রুবিও

ইরানের বিরুদ্ধে আর কোনো মার্কিন সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ধাপ্পাবাজি বললেন আইজেনকোট

অর্ধশতাধিক কারখানায় ছুটি, ৭টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের সেই এসপি গ্রেফতার

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেল ট্যাংকারে আগুন

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

১৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

রেকর্ড ৮ প্রবাসী ফুটবলারকে নিয়ে সেমিফাইনালে নামছে বাংলাদেশ

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

বাংলাদেশ-সিঙ্গাপুর যুক্ত হচ্ছে প্যারিস চুক্তির কার্বন বাজারে 

সীমান্ত পেরিয়ে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ, প্রতিরোধে প্রয়োজন বৈশ্বিক ঐক্য