ই-পেপার সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে পুরো ইউরোপে

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ১৯:০০

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত প্রলম্বিত হয়েছে। আর এই পাল্লার মধ্যে ইউরোপের প্রায় সব দেশই চলে এসেছে।

সোমবার (২৩ নভেম্বর) ‘ইরানের নাগালের মধ্যে পুরো ইউরোপ’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করেছে তেহরান সিটি করপোরেশনের মালিকানাধীন সংবাদপত্র হামশাহরি।

প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা হামলার নির্দেশনার পর ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং এর সম্ভাব্য পাল্লা বাড়ানোর প্রতি মনোযোগ আরও বাড়িয়ে দিয়েছেন ইরানের সামরিক কমান্ডাররা।

মোজতবা খামেনি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীকে (আইআরজিসি) নির্দেশ দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে যেকোনো ধরনের কিংবা যেকোনো মাত্রার সামরিক বা সন্ত্রাসী হামলা চালানো হলে, ইরানের সশস্ত্র বাহিনীকে কোনো রকম ‘ভৌগোলিক সীমাবদ্ধতা’ ছাড়া তাৎক্ষণিক ও অত্যন্ত কার্যকর পাল্টা আঘাত হানতে হবে।

হামশাহরি আরও দাবি করেছে, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটার থেকে বাড়িয়ে প্রায় ৫ হাজার কিলোমিটারে উন্নীত করার বিষয়টি পশ্চিমা দেশগুলোর মধ্যে ভীষণ উদ্বেগ তৈরি করেছে।

এদিকে সোমবার ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির সদস্য আহমদ বখশায়েশ আরদেস্তানি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটার থেকে বেড়ে ৪ হাজার ৫০০ কিলোমিটার হয়েছে, ফলে ইউরোপীয় সামরিক ঘাঁটিগুলো চলে এসেছে নাগালের মধ্যে।

তিনি আরও বলেন, আমাদের তরুণ নেতা ঘোষণা করেছেন ক্ষেপণাস্ত্রগুলোকে নির্ভুল এবং সুনির্দিষ্ট আঘাত হানতে সক্ষম করে তৈরি করতে হবে। এর অর্থ হলো, ইউরোপ এখন আমাদের হাতের মুঠোয়।

এর আগে ৭ নভেম্বর আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর দেশটির স্বেচ্ছায় আরোপ করা ২ হাজার কিলোমিটারের সীমা তুলে নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে ইরান স্বেচ্ছায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ ২ হাজার কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখার নীতি মেনে চলছিল। এই পাল্লার মধ্যে ইসরায়েলসহ পুরো আরব উপদ্বীপ, লেভান্ত অঞ্চল, মিসরের অধিকাংশ এলাকা এবং গ্রিস ও বলকান অঞ্চলের কিছু অংশ রয়েছে।

মর্কিন কর্মকর্তারা অবশ্য আগেই সতর্ক করেছেন, ইরান নিজস্ব মহাকাশ কর্মসূচিতে ব্যবহৃত প্রযুক্তি কাজে লাগিয়ে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইনিবিএম) তৈরি করতে পারে। এমন ক্ষেপণাস্ত্র কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

তবে এখন পর্যন্ত ইরানের হাতে ৫ হাজার কিলোমিটার পাল্লার কোনো কার্যকর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকার বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। দেশটির কাছে বর্তমান সবচেয়ে দূরপাল্লার পরীক্ষিত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে খোররামশাহর-৪ এবং সিজ্জিল, যেগুলোর সাধারণ পাল্লা ২ হাজার থেকে ২ হাজার ৫০০ কিলোমিটারের মধ্যে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি সন্ত্রাসবাদ চলছে: গাদি আইসেনকোট

ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীর অঞ্চলে ইহুদি বসতি স্থাপনকারীদের হাতে স্থানীয় ফিলিস্তিনি জনগণের অত্যাচার-নিপীড়নের ঘটনাকে ‘ইহুদি

রোহিঙ্গা ইস্যু: আইসিজের রায় বাস্তবায়নে কাজ করার ঘোষণা মালয়েশিয়ার

মিয়ানমারের সংখ্যালঘু জাতিগোষ্ঠী রোহিঙ্গা ইস্যুতে সম্প্রতি জাতিসংঘের অন্যতম অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) ওরফে

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী পাকিস্তান

উপমহাদেশ ও দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে সন্ত্রাসবাদ নির্মূল ইস্যুতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনায় বসতে

লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে একটি রুশ জাহাজ লক্ষ্য করে সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে পুরো ইউরোপে

রাজধানীর লালমাটিয়া থেকে যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে যা জানা গেল

লঘুচাপের কারণে শীত-বৃষ্টির আওতায় দেশ 

মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের পুনর্নিরীক্ষণে ১৭১  জিপিএ-৫  

মুফতি রুহুল আমীনের অবিলম্বে মুক্তি চায় হাইআতুল উলয়া

‘তরুণদের নৈতিক নেতৃত্বের আলোকে গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’

সালাম মাহমুদের উপস্থাপনায় চ্যানেল আইয়ের টকশো ‘আমরাই বাংলাদেশ’

এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল

পুরোনো বন্দোবস্তে ফিরলে নতুন দেশ গড়া যাবে না: পরিকল্পনা প্রতিমন্ত্রী

৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, ১৬ ডিসেম্বর আংশিক চালু: বিমানমন্ত্রী

দেশের প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি সন্ত্রাসবাদ চলছে: গাদি আইসেনকোট

রাস পূর্ণিমার পুণ্যার্থীবাহী বোট বিকল, ২৯ জনকে উদ্ধার করল কোস্ট গার্ড

বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

রোহিঙ্গা ইস্যু: আইসিজের রায় বাস্তবায়নে কাজ করার ঘোষণা মালয়েশিয়ার

সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন

হজ যাত্রীদের টিকা গ্রহণের আগে সাতটি টেস্ট বাধ্যতামূলক করেছে সরকার

পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: সড়ক প্রতিমন্ত্রী

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ