ই-পেপার বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

নরেন্দ্র মোদির শাসনামলে দুর্বল হয়েছে ভারতের গণতন্ত্র

আমার বার্তা অনলাইন:
২৫ নভেম্বর ২০২৬, ১০:১৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার পরিকল্পিতভাবে দেশটির মানবাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। মার্কিন সময় সোমবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত ৯৫ পৃষ্ঠার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, দমন-পীড়ন, দুর্নীতি ও ভোটার তালিকায় অনিয়মের প্রতিবাদে ভারতে বিক্ষোভ বাড়ছে।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসন বলেন, গত এক দশকে মোদি সরকার নির্বাহী বিভাগের ক্ষমতা নিয়ন্ত্রণ ও নাগরিক স্বাধীনতা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে ভেতর থেকে ফাঁপা করে দিয়েছে।

তিনি আরও বলেন, সরকার আইনের শাসন ক্ষুণ্ন করে হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদকে উৎসাহিত করেছে। ফলে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার খর্ব হয়েছে এবং ভারতে কর্তৃত্ববাদী শাসন আরও গভীর হয়েছে।

২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪০ জনের বেশি আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, গবেষক, বর্তমান ও সাবেক বিচারক এবং সাবেক সরকারি কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিষয়টির গুরুত্ব তুলে ধরে মঙ্গলবার রাতে ভারতের নাগরিক সমাজের বিশিষ্ট নারী কর্মীদের নিয়ে একটি অনলাইন আলোচনায় অংশ নেন পিয়ারসন। সেখানে ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আলোচনায় অংশ নেন বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার, রাজনৈতিক পরিসরে স্বচ্ছতা নিয়ে কাজ করা গবেষক অঞ্জলি ভরদ্বাজ এবং নাগরিক অধিকার–বিশেষজ্ঞ উষা রামানাথান।

প্রতিবেদনে সংসদীয় তদারকি ব্যবস্থা উপেক্ষা করার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেছে হিউম্যান রাইটস ওয়াচ। এতে বলা হয়েছে, ২০২৩ সালের ডিসেম্বরে লোকসভা ও রাজ্যসভা থেকে নজিরবিহীনভাবে ১৪৬ জন বিরোধী সংসদ সদস্যকে পুরো অধিবেশনের জন্য বহিষ্কার করে নির্বাচন কমিশনার নিয়োগে সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আইন পাস করা হয়। পাশাপাশি ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় মোদি সরকার মৌলিক অধিকারের ওপর প্রভাব ফেলা বিভিন্ন আইনকে ‘অর্থ বিল’ হিসেবে দেখিয়ে দ্রুত পাস করিয়েছে। ২০১৯ সালে এভাবেই অর্থ পাচার প্রতিরোধ আইন (পিএমএলএ) সংশোধন করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ক্ষমতা বাড়ানো হয়। সংস্থাটির দাবি, পরে বিরোধী রাজনীতিক ও সমালোচকদের দমনে তা ব্যবহৃত হচ্ছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি ভারতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ার অভিযোগ করার সময়ই মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের পার্লামেন্ট রাজনীতির কাছে বন্দী হয়ে পড়েছে বলে মন্তব্য করেন দেশটির জনপ্রিয় টেলিভিশন সাংবাদিক রাজদীপ সরদেশাই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘নভেম্বরের শেষ সপ্তাহ চলে এলেও আগস্টে শেষ হওয়া বর্ষাকালীন অধিবেশন স্থগিত করার বা শীতকালীন অধিবেশন ডাকার কোনো লক্ষণ এখনো নেই। গুঞ্জন রয়েছে যে সংসদ ডাকার আগে সরকার ডিলিমিটেশন বিল (আসন পুনর্বিন্যাস বিল) পাস করানোর জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করার চেষ্টা করছে। তাহলে কি সংসদীয় রীতিনীতি এখন রাজনৈতিক সংখ্যার খেলার কাছে জিম্মি হয়ে পড়েছে?

আইন প্রণয়নের সুবিধার্থে শীতকালীন অধিবেশন কার্যত বাতিল বা সংক্ষিপ্ত করা হলে তা কী ধরনের দৃষ্টান্ত স্থাপন করবে, সে প্রশ্ন রেখে রাজদীপ সরদেশাই বলেন, ‘এমনিতেই দেশের অনেক রাজ্যের বিধানসভাগুলো এখন দুই বা তিন দিনের নামমাত্র অধিবেশনে পরিণত হয়েছে। আমি যত দূর জানি, ভারত এখনো একটি সংসদীয় গণতান্ত্রিক দেশ। সংসদ কোনো সরকারেরই (তা যে সরকারই হোক না কেন) ব্যক্তিগত রাজনৈতিক সুবিধার জায়গা নয়।’

বিষয়টি নিয়ে ভাবার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিক রাজদীপ সরদেশাই।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ

ভারতের নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। প্রতিবেদনে বলা হয়েছে, মোদি ও বিজেপির শীর্ষ নেতাদের ঘৃণামূলক বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশন বারবার ব্যর্থ হয়েছে। ২০২৫ সালের জুন থেকে ভোটার তালিকা সংশোধনের নামে ১৩ কোটির বেশি নাম কিসের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে, তা বলা মুশকিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ নিয়ে ২০২৬ সালের অক্টোবরে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

অন্যদিকে সরকারি তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে ইডি ১৯৩ জন রাজনীতিকের বিরুদ্ধে মামলা করেছে, যা আগের দশকের তুলনায় ৬০০ শতাংশের বেশি। অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা বিজেপিতে যোগ দিলেই এসব তদন্ত স্থগিত বা মামলা প্রত্যাহার হয়ে যায়। এ কারণেই বিরোধীরা বিজেপিকে ‘ওয়াশিং মেশিন’ আখ্যায়িত করে থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইন ‘ইউএপিএ’ এবং বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইনের অপব্যবহার করে মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের বিনা বিচারে দীর্ঘদিন কারাবন্দী রাখার অভিযোগ আনা হয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তর

ইমরান খানের আপসহীনতা কি একগুঁয়েমি, নাকি রাজনৈতিক সাহস?

১৯৯২ ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক, সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাস

তাবলিগ নয়, পরিহার করুন বিতর্কিত চিন্তাধারা : দেওবন্দের মুহতামিম

মাদরাসায় দীর্ঘদিন দীনি শিক্ষা অর্জনের পর তাবলিগ জামাতে চিল্লা ও চার মাস সময় দেওয়ার বিষয়ে

ইরান ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে পুরো ইউরোপে

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত প্রলম্বিত হয়েছে। আর এই পাল্লার মধ্যে ইউরোপের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ আটক ৪ জন

দাম নিয়ন্ত্রণে খেজুর, আপেল, কমলায় শুল্ক কমাল এনবিআর

মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

ইমরান খানের আপসহীনতা কি একগুঁয়েমি, নাকি রাজনৈতিক সাহস?

ইউএনওদের নিয়ে সম্মেলন ১ ডিসেম্বর, দেশসেরা পুরস্কার পাবেন ২০ জন

দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা

গোপালগঞ্জে সহিংসতা: গোয়েন্দা জালে আওয়ামী ঘরানার ১০১ জনের লেনদেন

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার

নরেন্দ্র মোদির শাসনামলে দুর্বল হয়েছে ভারতের গণতন্ত্র

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

২৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা 

সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা

ক্ষমতার পালাবদল, মানুষের জীবনে বদল কোথায়?

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার করার চিন্তা

২৮ বলে সেঞ্চুরি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

১ বছর ৭ মাসে হাফেজ হলেন শিশু রাকিব

তাবলিগ নয়, পরিহার করুন বিতর্কিত চিন্তাধারা : দেওবন্দের মুহতামিম

মহাসম্মেলনে পাগড়ি পেলেন ফরিদাবাদের ৫ হাজার ফারেগিন