হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১৩:৪৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। 

রোববার (১২ এপ্রিল) আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তার জামিন মঞ্জুর করেন।