পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিয়েছেন তৌহিদ হোসেন
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিদায় নেন। এসময় তিনি কিছুটা আবেগপ্লুত হয়ে পড়েন। মন্ত্রণালয়ের সচিব আসাদ আল সিয়ামসহ অন্য কর্মকর্তারা তাকে বিদায় জানান।
যাওয়ার সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলে যান, আমি পুরনো জীবনে ফিরে যাবো। কিছু লেখালেখি করবো। সেই সুবাদে আবারও আপনাদের সঙ্গে কথাবার্তা হতে পারে।
তিনি বলেন, ভালোমন্দ মিলিয়ে তো দেড় বছর কেটে গেলো।
এরপর পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের বাইরে গিয়ে সব কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
আমার বার্তা/এমই
