ধর্ম মন্ত্রণালয়ের ৩ উপসচিবকে সহকারী মৌসুমি হজ অফিসার নিয়োগ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১৬:৩০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ধর্ম মন্ত্রণালয়ের তিনজন উপসচিবকে সহকারী মৌসুমি হজ অফিসার নিয়োগ দিয়েছে সরকার।  সোমবার (৬ এপ্রিল) প্রেষণে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব (অনুদান ও অধিশাখা) মোহা. রুহুল আমিনকে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিস, উপসচিব (হজ-২ শাখা) মো. রফিকুল ইসলামকে মদিনায় বাংলাদেশ হজ অফিস এবং উপসচিব (হজ-১ শাখা) মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়াকে মক্কায় বাংলাদেশ হজ অফিসের সহকারী মৌসুমি হজ অফিসার (দেশভিত্তিক) নিয়োগ দেওয়া হয়েছে।

এজন্য তাদের চাকরি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


আমার বার্তা/এমই