ই-পেপার বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে: বাণিজ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২০ এপ্রিল ২০২৬, ১৬:৪৪

মধ্যপ্রাচ্যে বর্তমানে চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে চলমান সংকট মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের লিখিত উত্তরে বাণিজ্যমন্ত্রী এ কথা জানান। এ সময় অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতা (ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক উত্তেজনা) বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যে প্রভাব ফেলতে পারে এবং বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। মধ্যপ্রাচ্য বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার।

বাংলাদেশ থেকে প্রধানত তৈরি পোশাক, ওষুধ, হিমায়িত খাদ্য ও চামড়াজাত পণ্য সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত ও ওমানের বাজারে রপ্তানি হয়ে থাকে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রাখছে, এর ফলে আমদানি ব্যয়, শিপিং ও বিমা খরচ বৃদ্ধি, মধ্যপ্রাচ্যের বাজারে রপ্তানি হ্রাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং রেমিট্যান্স প্রবাহে চ্যালেঞ্জ সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।

চলমান সংকট মোকাবিলায় সামগ্রিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ভারত, নেপাল, ভুটানসহ পূর্ব এশিয়া ও আসিয়ানভুক্ত দেশসমূহে রপ্তানি বৃদ্ধি করা হচ্ছে। তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, কৃষিজ ও কৃষিপ্রক্রিয়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক, হিমায়িত খাদ্য, চিংড়ি ও মৎস্য পণ্য, তথ্যপ্রযুক্তি ও হালকা প্রকৌশল পণ্য রপ্তানি বৃদ্ধি করে রপ্তানি বহুমুখীকরণ করা হচ্ছে।

খাতভিত্তিক রপ্তানি বাড়ানোর লক্ষ্যে জাহাজশিল্প ও পাদুকা খাতে প্রযোজ্য কাঁচামাল ও উপকরণ বিনামূল্যে (ফ্রি অব কস্ট) ভিত্তিতে আমদানির অনাপত্তি প্রদান করা হয়েছে। প্রেফারেনশিয়াল বাজার সুবিধা নিশ্চিত করতে রপ্তানিকারকদের অনুকূলে উৎপত্তি সনদ (রুলস অব অরিজিন) অনলাইন দেওয়া হচ্ছে।

দ্বি-পক্ষীয় বাণিজ্য অংশীদার দেশগুলো, যেমন ভারত, ভুটান, নেপাল, কম্বোডিয়া ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথ কার্যকরী কমিটি এবং বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক যথাসময়ে সম্পন্ন করে যৌথ বাণিজ্য থেকে উদ্ভূত সমস্যার সমাধানে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ-কোরিয়া সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (সিইপিএ) আলোচনা আয়োজন ও তাতে অংশগ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ-সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আলোচনা আয়োজন ও অংশগ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (সিইপিএ) আলোচনাও আয়োজন ও অংশগ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, নেপালের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে চলমান প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্টের (পিটিএ) তিনটি রাউন্ডের আলোচনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চতুর্থ রাউন্ডের আলোচনা আয়োজনের বিষয়ে বাংলাদেশ নিয়মিতভাবে নেপালের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

ভুটানের সঙ্গে দ্বি-পক্ষীয় বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি ও বাণিজ্য বাধা দূরীকরণের লক্ষ্যে ১০ম বাণিজ্য সচিব পর্যায়ের সভা ৯-১০ মার্চ ২০২৬ সময়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ-ভুটান প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট সফলভাবে বাস্তবায়ন এবং নতুন সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধির লক্ষ্যে গঠিত যৌথ বাণিজ্য কমিটির প্রথম সভা শিগগিরই ঢাকায় আয়োজন করা হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির পরবর্তী ধাপ হিসেবে তা অনুসমর্থনের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, জাপান-বাংলাদেশ ইপিএ বাংলাদেশের প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে। একই ধারাবাহিকতায় আরও কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলমান রয়েছে।

সরকার পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশের বাণিজ্য ও সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে প্রস্তুত রয়েছে।

ওই পরিস্থিতি মোকাবিলায় জ্বালানি ও বিদ্যুতের অপচয় রোধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শপিংমল, মার্কেট ও দোকানপাট, বিলবোর্ডের বাতি এবং দেশের বিভিন্ন প্রান্তে চলমান বা অনুষ্ঠেয় বাণিজ্য মেলা, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। মেলায় আলোকসজ্জা পরিহার করতে বলা হয়েছে এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অসাধু মজুতদারি ও কৃত্রিম সংকট প্রতিরোধে বাজার তদারকি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় রাখতে চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করা হয়েছে, যাতে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত থাকে।

অফিস সময় কমানো, অপ্রয়োজনীয় বাতি, ফ্যান ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার থেকে বিরত থাকা এবং সংশোধিত বাজেটের আওতায় বিভিন্ন খাতে (বিদেশ প্রশিক্ষণ, যানবাহন ক্রয়, বিদ্যুৎ ও জ্বালানি) ব্যয় কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আমার বার্তা/এমই

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে বলে আশ্বাস দিয়েছেন কৃষি এবং মৎস্য ও

বিদ্যুতে ঘাটতির বড় কারণ ক্যাপাসিটি চার্জ, পর্যালোচনায় রাজি বিইআরসি

পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর পাশাপাশি খুচরা বিদ্যুতের দাম বাড়াতে বিতরণ কোম্পানিগুলোর ‘আবদার’ প্রত্যাখ্যান করে দাম

নির্বাচন কমিশনের কাজে উন্নতি হয়েছে: আনফ্রেলের মূল্যায়ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপিদের অংশ নিতে দেওয়ার বিষয়টি পর্যবেক্ষণ না করলেও নির্বাচন কমিশন

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত সময়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডে পোশাক রপ্তানি বাড়াতে কৌশল নির্ধারণে গুরুত্বারোপ বিকেএমইএর

দুই বছরের মধ্যে বাংলাদেশ হবে প্রকৃত কল্যাণমুখী রাষ্ট্র: অর্থমন্ত্রী

আমি আপনাদের ভালোবাসার অরূপ হয়েই থাকতে চাই: ডা. অরূপরতন চৌধুরী

আওয়ামী লীগ সরকারের সময় দেশে কোনো টিকা কার্যক্রম হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

রাশিয়ার হয়ে যুদ্ধে প্রাণ গেল সুরুজের, পরিবারে মাতম

আগামী বাজেটের জন্য ধ্রুবতারা হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: দেবপ্রিয়

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

বোনাস না নিয়ে সভাপতি তামিমের কাছে যা চেয়েছেন শান্তরা

বিদ্যুতে ঘাটতির বড় কারণ ক্যাপাসিটি চার্জ, পর্যালোচনায় রাজি বিইআরসি

বিশ্বকাপে অধিনায়কত্ব করা ঢুলিকে কোচ হিসেবে মানতে চান না সমর্থকরা

বড় মূলধনের কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত বাধ্যতামূলক করা হবে

নির্বাচন কমিশনের কাজে উন্নতি হয়েছে: আনফ্রেলের মূল্যায়ন

কোরবানির আগে চাঙ্গা রেমিট্যান্স, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা

সুন্দরবনে “কুখ্যাত বনদস্যু সুমন বাহিনী”র আত্মসমর্পণ

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার অভিযোগ শ্রমিক নেতাদের

এইচপির দায়িত্ব নিয়ে যে লক্ষ্যের কথা জানালেন সালাউদ্দিন

বিচারহীনতার সংস্কৃতিই রামিসার হত্যাকাণ্ডের জন্য দায়ি: বাংলাদেশ ন্যাপ

কমপ্লিট শাটডাউনের মধ্যেই ডুয়েটে ঢুকলেন নতুন ভিসি

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত সময়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ লাইব্রেরির দুষ্প্রাপ্য দলিল ডিজিটালাইজেশন ও ই-বুক চালুর সুপারিশ