ই-পেপার শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচনী প্রচারে পররাষ্ট্রমন্ত্রীর ৬ দফা

আমার বার্তা অনলাইন:
১৪ মে ২০২৬, ১৪:৩৪
নির্বাচিত হলে জাতিসংঘ সাধারণ পরিষদের ‘পূর্ণকালীন সভাপতি’ হওয়ার অঙ্গীকার পররাষ্ট্রমন্ত্রীর

নির্বাচিত হলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ‘পূর্ণকালীন সভাপতি’ হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচিত হলে তিনি হবেন সবার সভাপতি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সংস্থার সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনের প্রচারে খলিলুর রহমান এ কথা বলেন। এ সময় তিনি লিখিত বক্তৃতায় তাঁর ছয়টি পরিকল্পনার প্রস্তাব তুলে ধরেন।

সভাপতি পদে নিজের প্রার্থিতা উপস্থাপন করতে গিয়ে খলিলুর রহমান জাতিসংঘের প্রতি বৈশ্বিক আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। নির্বাচিত হলে নিজের কর্মপরিকল্পনার ছয়টি মূল প্রতিপাদ্য তিনি চিহ্নিত করেন।

ছয়টি বিষয়ের মধ্যে শান্তিরক্ষা কার্যক্রম পুনরুজ্জীবিত করা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ঘাটতি কমানো এবং জলবায়ু পরিবর্তনের জরুরি হুমকি মোকাবিলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন খলিলুর রহমান।

নিজের দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতার আলোকে খলিলুর রহমান উদীয়মান প্রযুক্তির ন্যায়সংগত, বিচক্ষণ পরিচালনব্যবস্থা নিশ্চিত করা এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষার পক্ষে মত দেন।

খলিলুর রহমানের প্রস্তাবে বহুপক্ষবাদ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রতি অঙ্গীকারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এর লক্ষ্য সব সদস্যরাষ্ট্রের জন্য বিশ্বসংস্থাটিকে আরও অন্তর্ভুক্তিমূলক, কার্যকর করে তোলা।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দুই লাখের বেশি শান্তিরক্ষীর অবদানের কথা উল্লেখ করেন খলিলুর রহমান। তিনি শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় একটি সমন্বিত দৃষ্টিভঙ্গির ওপর জোর দেন। সংঘাত প্রতিরোধ, রাজনৈতিক সমাধান, বেসামরিক নাগরিকদের সুরক্ষাসহ শান্তিরক্ষা কার্যক্রমে নারীর অংশগ্রহণ বাড়ানোকে তিনি অগ্রাধিকার দেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন ও ২০৩০ এজেন্ডা প্রসঙ্গে প্রতিশ্রুতি ও বাস্তবায়নের মধ্যকার বড় ব্যবধানের কথা উল্লেখ করেন। জ্বালানিনিরাপত্তাহীনতার কারণে যেন ‘উন্নয়নের হারানো দশক’ সৃষ্টি না হয়, সেই লক্ষ্য নিয়ে কাজ করার অঙ্গীকার করেন। এসডিজি বাস্তবায়ন ত্বরান্বিত করা, অর্থায়নের ঘাটতি মোকাবিলা করা এবং তরুণ–নারী–কন্যাশিশুদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার জোরালো প্রতিশ্রুতি দেন। এই কাঠামোতো স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি), ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র (সিডস) ও মধ্যম আয়ের দেশগুলোর (এমআইসি) প্রয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

খলিলুর রহমান বিদ্যমান জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়ন, ক্ষয়ক্ষতি তহবিলকে সমর্থন ও বিজ্ঞানভিত্তিক সমুদ্র কার্যক্রমের মাধ্যমে জীববৈচিত্র্যসহ সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণের প্রতিশ্রুতি দেন।

মানবাধিকার সমুন্নত রাখার লক্ষ্যে মানবাধিকার–সংক্রান্ত বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্যে সমন্বয় জোরদার এবং মানবিক সহায়তার পরিসর সুরক্ষার কথা বলেন খলিলুর রহমান। তিনি শরণার্থী ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দুর্দশার বিষয়টি তুলে ধরেন। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বাংলাদেশের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বিগ ডেটার মতো উদীয়মান প্রযুক্তির প্রসঙ্গ তুলে ধরেন খলিলুর রহমান। তিনি এসব প্রযুক্তির ক্ষেত্রে বিচক্ষণ ও ন্যায়সংগত পরিচালনব্যবস্থার পক্ষে মত দেন। এগুলোর সুবিধা যাতে সবার জন্য সমানভাবে নিশ্চিত করা যায়, পক্ষপাত ও অপব্যবহারের ঝুঁকি কমানো যায়, সেই লক্ষ্যে তিনি এ প্রস্তাব দেন।

খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদকে সদস্যরাষ্ট্রনির্ভর সংস্কারের চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার কথা বলেন। তিনি সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, ইকোসক ও শান্তি প্রতিষ্ঠা কমিশনের মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্য তুলে ধরেন।

সবশেষে খলিলুর রহমান অঙ্গীকার করেন, নির্বাচিত হলে তিনি একজন নিরপেক্ষ ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি ‘পূর্ণকালীন সভাপতি’ হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি হবেন সবার সভাপতি। দায়িত্ব পালনের সময় তিনি জাতিসংঘ সনদ সমুন্নত রাখবেন। ছোট প্রতিনিধিদলগুলোর প্রতি বিশেষ মনোযোগ দেবেন। আর আন্তর্জাতিক পরিমণ্ডলে মতভেদের মধ্যেও ঐকমত্য গড়ে তুলতে কাজ করবেন।

গতকাল নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনানুষ্ঠানিক ‘ইন্টারঅ্যাকটিভ’ সংলাপ হয়। এখানে প্রার্থীরা নিজেদের কর্মপরিকল্পনার বিষয়ে লিখিত বিবৃতি উপস্থাপন করেন। পরে প্রার্থীরা সদস্যরাষ্ট্রগুলোর প্রশ্নের উত্তর দেন।

আঞ্চলিক পালাক্রমে দায়িত্ব পালনের পদ্ধতি অনুযায়ী, আগামী অর্থাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় গ্রুপের জন্য নির্ধারিত। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ ও সাইপ্রাস। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং সাইপ্রাসের পক্ষে দেশটির বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদকক্ষে সকাল ১০টায় আনুষ্ঠানিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আর ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে।

আমার বার্তা/এমই

শপিংমল-মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা, আওতার বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান

আগের নির্দেশনা শিথিল করে শুক্রবার (১২ জুন) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান বেলা

২০২৬-২৭ সালের বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটের অর্থবিলে স্বাক্ষর করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বপূর্ণ অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। অভ্যুথানের শহীদ

সাতদিনে লাইসেন্স, ৪৮ ঘণ্টায় মিলবে কোম্পানি নিবন্ধন

ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিনিয়ন্ত্রণ কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বিনিয়োগকারীদের জন্য সরকারি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পপ্রতিষ্ঠানের জ্বালানি সংগ্রহ নিয়ে ভারতের নতুন নির্দেশনা

মা ও শিশু ভাতার উপকারভোগী বাড়ছে ১.২৪ লাখ

ইট মেরে মোটরসাইকেল চালককে আহত করার ঘটনায় গ্রেপ্তার ২

বিশ্বকাপ বয়কটের পর পাঁচে পাঁচ বাংলাদেশ

জেনেভাতে হতে পারে স্বাক্ষর, সফরের প্রস্তুতি নিচ্ছেন জেডি ভ্যান্স

লেবাননে ইসরায়েলি হামলায় মালয়েশিয়ার ২ শান্তিরক্ষী আহত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, বাইরে চলছিল সংঘর্ষ

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প

নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে: ফখরুল

এ বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে: নাহিদ ইসলাম

কর্মসংস্থান, বিনিয়োগ ও জনকল্যাণে জোর বিএনপি সরকারের প্রথম বাজেটে

আপনার দেওয়া ১০০ টাকার কর কোথায় কীভাবে খরচ করবে সরকার?

১৩ মিনিটের ঝড়ে চেকদের লণ্ডভণ্ড করে শুভসূচনা দক্ষিণ কোরিয়ার

বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া: বাজেট গরীব মারার নয়, বাস্তবায়নে রয়েছে চ্যালেঞ্জ

তিন বছরের চুক্তিতে আবার রিয়াল মাদ্রিদের কোচ মরিনহো

বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ