সংসদ ভবনে এলাকায় অনাকাঙ্ক্ষিত হট্টগোল সামাল দেন প্রতিমন্ত্রী ইশরাক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৮:৩৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক :

সংসদ ভবনের ঘটনা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইশরাকের

গত ২৫ জুলাই সংসদ ভবন এলাকায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শেষে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং তা–সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

রোববার ২৬ জুলাই প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, অনুষ্ঠান শেষে উপস্থিত দলীয় কর্মী ও সাধারণ মানুষের মধ্যে হঠাৎ তর্ক-বিতর্ক ঘটনা সামাল দেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বিবৃতিতে দাবি করা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজেই এগিয়ে যান। তিনি সবাইকে শান্ত করেন এবং অবরুদ্ধ সড়ক যান চলাচলের উপযোগী করে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেন।

এতে আরও বলা হয়, বিবাদমান দুই পক্ষকে মারামারি থেকে নিবৃত্ত করতে ইশরাক হোসেন তাদের মাঝখানে দাঁড়িয়ে দূরত্ব সৃষ্টি করেন। পরে তিনি উভয় পক্ষকে স্থান ত্যাগ করার নির্দেশ দেন।

বিবৃতিতে অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে কোনো কোনো মহল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার বা প্রতিমন্ত্রীর অবস্থান নিয়ে ভুল বার্তা ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

বিবৃতিতে আরও বলা হয়, ইশরাক হোসেন সবসময় যেকোনো মূল্যে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পেছনে কারও উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে সবাইকে বিভ্রান্তিকর তথ্য ও গুজব থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।


আমার বার্তা/এমই