ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনী থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া ও তার স্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৬ নভেম্বর ২০২৬, ১২:১৯

বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি হারিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন ও তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানম। সেনা আইনের ১৬ ধারা অনুযায়ী, তাদের চাকরি থেকে বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।

আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে এ আদেশ কার্যকর হবে। গত ১২ নভেম্বর সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে তাদের দুজনের বিষয়ে পৃথক আদেশ জারি করা হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে তাদের সামরিক চাকরির মেয়াদ।

সংশ্লিষ্ট আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও চাকরি থেকে অব্যাহতির ধরন হিসেবে স্পষ্টভাবে ‘চাকরি হতে বরখাস্ত’ উল্লেখ করা হয়েছে।

সেনা আইনের ১৬ ধারা এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী, কোর্ট মার্শালের বাইরেও সরকার কোনো সেনা কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করতে পারে। ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা।

তার বরখাস্তের আদেশে বলা হয়েছে, বাংলাদেশ আর্মি অ্যাক্টের ১৬ ধারা, সংশ্লিষ্ট বিধিমালা এবং আর্মি রেগুলেশনের ৭৮(সি), ২৫৩(এ), ২৬১ ও ২৬৯(এ) বিধি অনুসারে সেনাসদরের এমএন্ডকিউ পরিদপ্তর, ঢাকা সেনানিবাসে সংযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে, লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমের আদেশেও একই আইনের ১৬ ধারা ও সংশ্লিষ্ট বিধিমালার উল্লেখ রয়েছে। তিনি ঢাকা সেনানিবাসে সেনা কল্যাণ সংস্থায় কর্মরত ছিলেন। আদেশ অনুযায়ী, তাকেও সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে: যুক্তরাষ্ট্র

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে সিদ্ধান্ত

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া

ন্যূনতম মজুরি বোর্ডের আজকের সভা স্থগিত, তারিখ জানানো হবে শিগগিরই

গার্মেন্টস শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি হারের সুপারিশ করার জন্য

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, নতুন দায়িত্বে ৭ মেজর জেনারেল

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতে রদবদল আনা হয়েছে। এর অংশ হিসেবে সাতজন মেজর জেনারেলকে নতুন দায়িত্ব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে জিয়াউল-ইনু-লতিফরা

সেনাবাহিনী থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া ও তার স্ত্রী

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকেই নিতে হবে: যুক্তরাষ্ট্র

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু

শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে সবজি খাবেন

আবার আইসিসির নির্বাচিত চেয়ারম্যান জয় শাহ

ডিসি-এসপির পর গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় যুবক নিহত

ন্যূনতম মজুরি বোর্ডের আজকের সভা স্থগিত, তারিখ জানানো হবে শিগগিরই

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বায়ু দূষণের তালিকায় বিশ্বে ৩য়

গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

নাটকীয় লড়াইয়ে স্পেনের ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামাল ইংল্যান্ড

এক দক্ষিণ আফ্রিকানের পরামর্শে জোহানেসবার্গে বাংলাদেশের দাপট

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা

৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরী, আগেই হামলার হুঁশিয়ারি ইরানের