ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু মাত্র ৭ দিন সময়

আমার বার্তা অনলাইন
১৬ নভেম্বর ২০২৬, ২০:২৯

২০২৭ সালের হজে বাংলাদেশের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সুযোগ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সোমবার থেকে শুরু হওয়া এ নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই নিবন্ধন বন্ধ করে দেওয়া হবে।

সোমবার (১৬ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ওই বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা অনুমোদন করেছিল সৌদি আরব।

পরবর্তী সময়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়ায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। পাশাপাশি সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রী পাঠানোরও সুযোগ রয়েছে। এসব কোটা পূরণে নতুন করে প্রাথমিক নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৭ সালের হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। বর্ধিত ও অব্যবহৃত কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

এদিকে, নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্বাচিত প্যাকেজের বাকি টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল করা হবে।

৪ দিনের রিমান্ডে এসপি জাহাংগীর, পাঁচ রহস্য উদঘাটন করতে চায় পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষার অভিযোগে রাষ্ট্রদ্রোহিতা ও সহিংস দাঙ্গা উসকে দেওয়ার মামলায়

‘রমজানে পণ্যের সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে’

আসছে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি হবে না বলে আশ্বাস দিয়েছেন দেশের বাজারে পণ্য সরবরাহকারী

যোগ্য নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে :  প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা

পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন: সানাউল্লাহ

দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তান না হওয়ায় ভাঙল সাত বছরের সংসার, ইতি পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব

৪ দিনের রিমান্ডে এসপি জাহাংগীর, পাঁচ রহস্য উদঘাটন করতে চায় পুলিশ

হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু মাত্র ৭ দিন সময়

বান্দরবানে সীমান্ত শূন্যরেখার কাছ থেকে ৮ জন আটক

‘রমজানে পণ্যের সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে’

বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হয়েছে ‘টুঙ্গিপাড়া’

সতর্ক বিজিবি : গুলির মুখে পালাল বিএসএফ 

যোগ্য নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে :  প্রধানমন্ত্রী

ইসলামের আকিদা প্রচারে আলেমদের দায়িত্বশীল হতে হবে : মিজান সাঈদ

প্রায় দুই মাস চব্বিশ দিন পর শুরু হচ্ছে পবিত্র রমজান

ইসরায়েল পেলো প্রথম মুসলিম ডেপুটি স্পিকার  

গাজীপুরে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনের পর তাড়িয়ে দেওয়ার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৮২

জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী

থানায় বসেই হত্যার হুমকি পেলেন এনসিপির এমপি মাহমুদা মিতু

মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮০ টিয়া পাখি উদ্ধার, গ্রেপ্তার ২

যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ

পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন: সানাউল্লাহ

আওয়ামী নাশকতা জামায়াত-এনসিপির দর কষাকষির হাতিয়ার: রাশেদ খাঁন

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী