ই-পেপার মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ গোবিন্দ কুন্ডু ফিরে পেলেন মুক্তিযোদ্ধার সম্মান ও স্বীকৃতি

স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়
আমার বার্তা অনলাইন:
১৭ নভেম্বর ২০২৬, ১১:০৮

স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় ও একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোবিন্দ কুন্ডুর নামের গেজেট সংশোধন নিয়ে দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতার অবসান ঘটেছে। ২০২২ সাল থেকে বিভিন্ন দপ্তরে ঘুরেও যে সমস্যার সমাধান হয়নি, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের তাৎক্ষণিক এবং ওয়ানস্টপ সার্ভিসে তা দ্রুততম সময়ের মধ্যে সমাধান হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে পূর্বের গেজেটে ভুলভাবে আসা নামের পরিবর্তে স্বাধীন বাংলা ফুটবল দলের প্রকৃত বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রাণ গোবিন্দ কুন্ডু, পিতা মৃত চিত বিনোদ কুন্ডু, গ্রাম বা মহল্লা লয়েল ট্যাংক রোড, ২৫/বি, ডাকঘর নারায়ণগঞ্জ, উপজেলা নারায়ণগঞ্জ সদর ও জেলা নারায়ণগঞ্জের নাম সরকারি তালিকায় সঠিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জানা যায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় অস্ত্র জমা রেখে স্বাধীন বাংলা ফুটবল দল ভারতের মাটিতে ১৬টি প্রদর্শনী ম্যাচ খেলে বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠন করেছিল। ক্রীড়াঙ্গনের এই গর্বিত সদস্যদের একজন ছিলেন প্রাণ গোবিন্দ কুন্ডু। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সব দলিল ও দস্তাবেজে তার নাম সঠিক থাকলেও সরকারি গেজেটে ভুলবশত পবিন্দ কুন্ড, পিতা সুকুমার কুন্ড নাম এবং ভুল ঠিকানা লিপিবদ্ধ হয়েছিল।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটানোর পর দেশে ফিরে ২০২২ সাল থেকে সতীর্থদের প্রত্যয়নপত্র, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রমাণপত্র এবং হলফনামাসহ বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সুরাহা পাচ্ছিলেন না এই ফুটবল যোদ্ধা। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২ সালেই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে প্রতিবেদন পাঠানোর জন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশ দেয়। সে বছরই জেলা প্রশাসক সুনির্দিষ্টভাবে মন্ত্রণালয়কে নিশ্চিত করেন যে, পূর্বের গেজেটে উল্লিখিত পবিন্দ কুন্ড নামের কোনো ব্যক্তির বাস্তবে কোনো অস্তিত্ব নেই এবং প্রকৃতপক্ষে প্রাণ গোবিন্দ কুন্ডুই স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য। অর্থাৎ ২০২২ সালেই তদন্তে প্রমাণিত হয়, গেজেটে প্রকাশিত ব্যক্তি এবং প্রাণ গোবিন্দ কুন্ডু একই ব্যক্তি।

জেলা প্রশাসকের এমন স্পষ্ট ও দাপ্তরিক নিশ্চিতকরণের পরও ফাইলটি দীর্ঘদিন আমলাতান্ত্রিক জটিলতার গ্যাঁড়াকলে আটকে ছিল। বার্ধক্যের কোঠায় পৌঁছে যাওয়া প্রাণ গোবিন্দ কুন্ডুর একটাই আকুতি ছিল—জীবদ্দশায় যেন সরকারি গেজেটে মুক্তিযোদ্ধা হিসেবে নিজের নামটি সঠিক দেখতে পান।

সম্প্রতি বিষয়টি বর্তমান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের দৃষ্টিগোচরে এলে তিনি এ বিষয়ে দ্রুত ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেন। মন্ত্রীর এই আন্তরিক সদিচ্ছা ও দ্রুত হস্তক্ষেপে মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে।

উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ একটি কার্যকর সংসদ। এই

ডিএফসি অর্জনের কারণে বিদেশি বিনিয়োগ আসবে: মাহদী আমিন

গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতি ও কাজের ধারাবাহিকতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতেই হবে: তথ্য উপদেষ্টা জাহেদ 

শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে প্রত্যর্পণ চাওয়ার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। তাকে প্রত্যর্পণ করতেই হবে

গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে: তথ্য উপদেষ্টা

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোখের মণির স্বাভাবিক রঙ বা আকৃতি পরিবর্তন হলে

উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব

ডিএফসি অর্জনের কারণে বিদেশি বিনিয়োগ আসবে: মাহদী আমিন

ঢাকায় মরক্কো ‘গ্রিন মার্চ’-এর ৫১তম বার্ষিকী পালিত 

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতেই হবে: তথ্য উপদেষ্টা জাহেদ 

রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে: তথ্য উপদেষ্টা

হুথিদের সঙ্গে লড়াইরত জোটের কমান্ডারকে অপসারণ করল সৌদি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৬, মিরপুরে সর্বোচ্চ

সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

বিমানবন্দর এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণ, তিন পথচারী আহত

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

জেলখানা থেকে হয়তো জীবিত ফিরব না: ইমরান খানের খোলা চিঠি

হাওরাঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নে বাকৃবি রিসার্চ সিস্টেম

জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি

প্রাণ গোবিন্দ কুন্ডু ফিরে পেলেন মুক্তিযোদ্ধার সম্মান ও স্বীকৃতি

রুয়ান্ডায় ‘অভিবাসী নির্বাসন কেন্দ্র’ খুলছে ইউরোপের ৫ দেশ

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ