ই-পেপার বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন ওয়াহিদ-উজ-জামান

আমার বার্তা অনলাইন:
১৯ নভেম্বর ২০২৬, ১২:২২

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান। গত ১৫ নভেম্বর সরকার তাকে এ পদে নিয়োগ দেয়। নিয়োগের পর গত বুধবার (১৮ নভেম্বর) তিনি দায়িত্ব গ্রহণ করেন।

মেজর জেনারেল ওয়াহিদ-উজ-জামান বাংলাদেশ সেনাবাহিনীতে ৩৭ বছরের কর্মজীবনে নেতৃত্ব, প্রশাসন, ব্যবস্থাপনা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সেনাবাহিনীর বিভিন্ন কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণসংক্রান্ত দায়িত্বের পাশাপাশি তিনি সেনা সদর দপ্তরের আইটি পরিদপ্তরের পরিচালক, ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের কমান্ডার এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট ছিলেন।

বিটিআরসিতেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি কমিশনের স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ছিলেন। এ ছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি কর্মকর্তা এবং ক্রোয়েশিয়ায় জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

ওয়াহিদ-উজ-জামান ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার তিনটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। এর মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি বিষয়ে স্বর্ণপদকসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। এ ছাড়া ন্যাশনাল ডিফেন্স কোর্স, ওয়ার কোর্স ও আর্মি স্টাফ কোর্স সম্পন্ন করেছেন।

তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে বিশেষ দক্ষতা রয়েছে তার। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নিরাপদ যোগাযোগব্যবস্থা ও সফটওয়্যার উন্নয়ন, এমআইএসটিতে সাইবার জিম প্রতিষ্ঠা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও সাইবার নিরাপত্তাসংক্রান্ত নীতিমালা প্রণয়নে ভূমিকা রাখেন তিনি। পেশাগত দক্ষতা ও অবদানের স্বীকৃতি হিসেবে দুইবার বিশিষ্ট সেবা পদক (বিএসপি) পেয়েছেন।

এদিকে বিটিআরসির বিদায়ী চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. এমদাদ-উল-বারীর সম্মানে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা দুইটায় কমিশনের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান। অনুষ্ঠানে কমিশনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকবেন।

আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ

আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

  দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯১ প্লাটুন বর্ডার গার্ড

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় জাতিসংঘে প্রস্তাব গৃহীত

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে পার্কিং করা বাসে ও ইউপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন ওয়াহিদ-উজ-জামান

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ফিরতে চায়: রিজভী

কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দিনে লাখ গাড়ি, টোলের হিসাবে ৭০-৭৫ হাজার!

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজও দফায় দফায় অবরোধ

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় জাতিসংঘে প্রস্তাব গৃহীত

ইরানের বিরুদ্ধে রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ ট্রাম্পের

দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের তীব্রতা

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৩ তেলবাহী জাহাজে আগুন

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

উত্তর বঙ্গোপসাগরে গভীর মেঘমালা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় কৃষকদল নেতাসহ নিহত ২