ই-পেপার সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাস পূর্ণিমার পুণ্যার্থীবাহী বোট বিকল, ২৯ জনকে উদ্ধার করল কোস্ট গার্ড

আমার বার্তা অনলাইন:
২৩ নভেম্বর ২০২৬, ১৩:৪২
আপডেট  : ২৩ নভেম্বর ২০২৬, ১৩:৪৪

রাস পূর্ণিমা উপলক্ষে দুবলার চরের উদ্দেশ্যে যাত্রাকালে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা পুণ্যার্থীবাহী একটি বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি জানান, গত ২১ নভেম্বর রাত ১১টার দিকে রাস পূর্ণিমা উপলক্ষে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে পুণ্যার্থীবাহী বোটটি। পরদিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি নদীতে ভাসতে থাকে এবং বিপাকে পড়েন যাত্রীরা।

এ সময় বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে লইট্টাখালী খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি তাঁদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দিতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, জনসেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

হজ যাত্রীদের টিকা গ্রহণের আগে সাতটি টেস্ট বাধ্যতামূলক করেছে সরকার

আগামী বছরের হজযাত্রীদের টিকা গ্রহণের আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করেছে সরকার। দেশের সব

পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: সড়ক প্রতিমন্ত্রী

রাজধানীর গুলশানের এক পাঁচ তারকা হোটেলে বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সড়ক

আইনশৃঙ্খলা তদারকি ও সমন্বয়ে ঢাকা রেঞ্জে ১২ পুলিশ কর্মকর্তা সংযুক্ত

ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি জোরদার করতে ১২ জন পুলিশ

শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীরে লুকানো অবস্থায় প্রায় ৪ কোটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস পূর্ণিমার পুণ্যার্থীবাহী বোট বিকল, ২৯ জনকে উদ্ধার করল কোস্ট গার্ড

বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

রোহিঙ্গা ইস্যু: আইসিজের রায় বাস্তবায়নে কাজ করার ঘোষণা মালয়েশিয়ার

সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন

হজ যাত্রীদের টিকা গ্রহণের আগে সাতটি টেস্ট বাধ্যতামূলক করেছে সরকার

পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: সড়ক প্রতিমন্ত্রী

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

এইচএসসির পুনঃপরীক্ষার ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

আইনশৃঙ্খলা তদারকি ও সমন্বয়ে ঢাকা রেঞ্জে ১২ পুলিশ কর্মকর্তা সংযুক্ত

বর্ণাঢ্য আয়োজনে ২৬ নভেম্বর শুরু ৬ষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬

৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র

কড়া নিরাপত্তায় ইনু-লতিফসহ ট্রাইব্যুনালে ১০ আসামি

শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ বলছে নিউইয়র্ক টাইমস

স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী পাকিস্তান

টানা ৯ পতনের পর এবার বাড়লো সোনার দাম

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ডা. জুবাইদা রহমান