ই-পেপার মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসম্মেলনে পাগড়ি পেলেন ফরিদাবাদের ৫ হাজার ফারেগিন

আমার বার্তা অনলাইন
২৪ নভেম্বর ২০২৬, ১৮:০৮

রাজধানীর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী দস্তারবন্দি মহাসম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে আয়োজিত এ সম্মেলনে দিনভর দেশি-বিদেশি বিশিষ্ট আলেমদের বয়ান ও দস্তারবন্দি কার্যক্রমে অংশ নেন হাজারো মানুষ। এদিন ২০১৩ থেকে ২০১৭ শিক্ষাবর্ষের প্রায় পাঁচ হাজার প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা পাগড়ি পরানো হয়।

তিন দিনব্যাপী এ মহাসম্মেলনের শেষ দিন বুধবার (২৫ নভেম্বর) বাদ মাগরিব বয়ান করবেন ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী। তার বয়ান ঘিরে সম্মেলনের শেষ দিনে আলেম-উলামা, জামিয়ার প্রাক্তন শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী দিনব্যাপী বিভিন্ন পর্বে আলেম-উলামাদের আলোচনা এবং প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা পাগড়ি পরানো হয়। সকাল থেকেই সম্মেলনস্থলে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দ্বিতীয় দিনের আলোচনায় ইলম অর্জনের লক্ষ্য ও করণীয়, কর্মজীবনে ইসলাহি মুরুব্বির সঙ্গে সম্পৃক্ততার গুরুত্ব, আত্মসংশোধন, নিয়মানুবর্তিতা, আখলাক, নবীজীবনের আদর্শ এবং দেশ ও মানুষের কল্যাণের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এতে বক্তব্য দেন জামিয়ার মুফতি ও সিনিয়র মুহাদ্দিস মুফতি আবু সাঈদ, মুফতি আব্দুস সালাম, মাওলানা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, মাওলানা মাহফুজুল হক ও মাওলানা মুতিউর রহমান।

বিদেশি অতিথিদের মধ্যে বক্তব্য দেন পাকিস্তানের মাওলানা শাহ হাকীম মাজহার, ভারতের মাওলানা আজহার মাদানী ও মাওলানা সায়্যিদ রমজান মেওয়াতি, মাওলানা উবাইদুল্লাহ খালিদ এবং পাকিস্তানের মাওলানা হানিফ জালান্ধরীসহ বিশিষ্ট আলেমরা।

এদিন ২০১৩ থেকে ২০১৭ শিক্ষাবর্ষের প্রায় পাঁচ হাজার প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা পাগড়ি পরানো হয়। এ সময় সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দীর্ঘদিনের স্মৃতি ও প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সাত দশক পূর্তির আয়োজনে অংশ নিতে পেরে শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ছিল আনন্দ-উচ্ছ্বাস।

গত সোমবার (২৩ নভেম্বর) শুরু হয় তিন দিনব্যাপী এ মহাসম্মেলন। প্রথম দিন বিখ্যাত ইসলামি স্কলার ও পাকিস্তান বেফাকের সভাপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানী বাদ মাগরিব ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। সেদিন তিন হাজার ফারেগকে সম্মাননা পাগড়ি পরানো হয়।

জামিয়ার ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ঘিরেও সম্মেলনে ছিল বিশেষ আগ্রহ। গ্রন্থটির নির্ধারিত মূল্য ৪৫০ টাকা হলেও সম্মেলনের প্রথম দিন এর প্রথম কপি নিলামে বিক্রি হয় আড়াই লাখ টাকায়। নিলামে দুই লাখ, দুই লাখ ২০ হাজার ও ৩০ হাজার টাকা পর্যন্ত দর হাঁকিয়েও অনেকে কপিটি সংগ্রহ করতে পারেননি।

আগামীকাল বুধবার মহাসম্মেলনের শেষ দিনে দেশি-বিদেশি আরও বহু বিশিষ্ট আলেম-উলামা অংশ নেবেন। দিনের বিভিন্ন পর্বে আলোচনা ও দস্তারবন্দি কার্যক্রমের পাশাপাশি বাদ মাগরিব বিশেষ বয়ান করবেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী। তার বয়ানের মধ্য দিয়ে সাত দশক পূর্তির এ আয়োজনের শেষ দিনের কার্যক্রমে বিশেষ মাত্রা যোগ হবে।

ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) বুধবার (২৫ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর অনুশীলন পরিদর্শনে প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে প্রধানমন্ত্রী

লঘুচাপের কারণে শীত-বৃষ্টির আওতায় দেশ 

চলতি মাসে দুই ঘূর্ণিঝড়ের পর বঙ্গোপসাগরে এখন বিরাজ করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এ অবস্থায় আগামী

মুফতি রুহুল আমীনের অবিলম্বে মুক্তি চায় হাইআতুল উলয়া

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব ও আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটির সদস্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতার পালাবদল, মানুষের জীবনে বদল কোথায়?

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার করার চিন্তা

২৮ বলে সেঞ্চুরি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

১ বছর ৭ মাসে হাফেজ হলেন শিশু রাকিব

তাবলিগ নয়, পরিহার করুন বিতর্কিত চিন্তাধারা : দেওবন্দের মুহতামিম

মহাসম্মেলনে পাগড়ি পেলেন ফরিদাবাদের ৫ হাজার ফারেগিন

ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা

সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর অনুশীলন পরিদর্শনে প্রধানমন্ত্রী

জমকালো আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ-২০২৬’ ফুটবল টুর্নামেন্ট

আত্মার শান্তি

শ্রমিক নেতারা সন্তুষ্ট হতে পারছেন না পোশাক মালিকদের প্রস্তাবে

ইরান ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে পুরো ইউরোপে

রাজধানীর লালমাটিয়া থেকে যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে যা জানা গেল

লঘুচাপের কারণে শীত-বৃষ্টির আওতায় দেশ 

মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের পুনর্নিরীক্ষণে ১৭১  জিপিএ-৫  

মুফতি রুহুল আমীনের অবিলম্বে মুক্তি চায় হাইআতুল উলয়া

‘তরুণদের নৈতিক নেতৃত্বের আলোকে গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’

সালাম মাহমুদের উপস্থাপনায় চ্যানেল আইয়ের টকশো ‘আমরাই বাংলাদেশ’

এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল