ই-পেপার বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৬ নভেম্বর ২০২৬, ১৩:৪৩

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেনি, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল, সেভাবেই ফিরে আসার চেষ্টা করছে। তাদের এসব কর্মকাণ্ড সন্ত্রাসী তৎপরতা ছাড়া কিছু নয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের চার নেতার সীমান্ত এলাকায় গোপন বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি একধরনের ‘হালকা ব্লাফ পলিটিক্স’। ওই চার নেতার নিজ নিজ এলাকায় কোনো আন্দোলন দেখা যায়নি। দলের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিক রাখতেই তারা সীমান্ত ঘুরে এসেছেন।

শেখ হাসিনার দেশে ফেরা ও বিচার প্রসঙ্গে আন্দালিভ রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচার হবে। কোনো অগ্রহণযোগ্য অনুরোধ সরকার বিবেচনা করবে—এমন চিন্তা হাস্যকর।

তিনি বলেন, শেখ হাসিনা ভারতে কীভাবে অবস্থান করছেন—আশ্রয়, পর্যটন ভিসা নাকি অন্য কোনো ব্যবস্থায়—তা বাংলাদেশ সরকারের জানা নেই। তবে ভারতে অবস্থান করে বাংলাদেশে যেসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনার যথেষ্ট অবকাশ রয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং রায়ও হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তবে তিনি দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেননি। তার দেশে ফেরার বিষয়ে যেসব কথা শোনা যাচ্ছে, সেগুলো মূলত মৌখিক বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ।

তিনি আরও বলেন, একদিকে বিমান চাওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে দলের গুরুত্বপূর্ণ নেতারা সীমান্ত ঘুরে বেড়াচ্ছেন। আওয়ামী লীগের আগে নিজেদের মানসিকতা ঠিক করা উচিত।

আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে মন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে যে সম্প্রীতিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, তা আওয়ামী লীগের ভালো লাগছে না। দেশ সামনের দিকে এগিয়ে যাওয়া, গুম-খুন বন্ধ হওয়া এবং ইতিবাচক পরিবর্তনের বিষয় থেকে মানুষের মনোযোগ সরিয়ে ভীতি তৈরির চেষ্টা করছে দলটি।

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গে তিনি বলেন, এ দেশের হিন্দু-মুসলমান একই ছাদের নিচে শান্তিতে বসবাস করেন। ভারতের ক্ষমতাসীন বিজেপি নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধার জন্য বাংলাদেশের হিন্দু-মুসলিম ইস্যু ব্যবহার করছে।

ভারতের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, শোচনীয় কূটনৈতিক নীতির কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে। এর প্রভাব বাংলাদেশের সঙ্গেও দ্বিপক্ষীয় সম্পর্কে পড়ছে। ভারতের মাটিতে বসে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা এবং দেশটির গণমাধ্যমের একাংশের তা সমর্থন করা ভারতের দুর্বল পররাষ্ট্রনীতিরই বহিঃপ্রকাশ।

বিশ্বজুড়ে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন আন্দালিভ রহমান। তিনি বলেন, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বর্তমানে বিশ্বজুড়ে বড় ধরনের ব্যাধিতে পরিণত হয়েছে। নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর ক্ষমতায়নে কাজ করছেন। একই সঙ্গে বিএনপি সরকার কোনো গণমাধ্যমে হস্তক্ষেপ করার চিন্তা করছে না বলেও জানান তিনি।

পলাতক ফ্যাসিস্টরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগকে ইঙ্গিত করে রাজনীতিতে তাদের অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন,

পোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে বর্তমানে বাণিজ্যিক এবং প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোল্ট্রি খামার

বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানো, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন

বাংলাদেশ-চীনের সম্পর্ক নতুন উচ্চতায়: রাষ্ট্রদূত

বাংলাদেশ-চীনের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতার ধারাবাহিকতায় দুদেশের কূটনৈতিক সম্পর্ক আরও নতুন উচ্চতায় উন্নীত হয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয়ের মাস উপলক্ষ্যে পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

বিকাশ-রকেটে লেনদেন বন্ধ, বিপাকে গোপালগঞ্জের সাধারণ মানুষ

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১০৯

কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পলাতক ফ্যাসিস্টরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুর ও সাভারে ১৭০ কারখানায় উৎপাদন বন্ধ

পোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী

বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ জন

আধিপত্যবাদী শক্তির সাহায্যে দেশে পা রাখতে পারবেন না হাসিনা: রিজভী

বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ

এলজিইডির হিসাবরক্ষক দম্পতির বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ ও মালয়েশিয়ায় অর্থ পাচারের অভিযোগ!

বাংলাদেশ-চীনের সম্পর্ক নতুন উচ্চতায়: রাষ্ট্রদূত

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা

পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার

বৃহস্পতিবারের প্রভাতবার্তা

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাওয়াই প্রত্যাশা : অ্যাটর্নি জেনারেল

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ

ইরান যুদ্ধের ধাক্কায় ব্রিটেনে গৃহস্থালি জ্বালানির দাম বাড়ছে ২৬ শতাংশ