ই-পেপার শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

আমার বার্তা অনলাইন:
২৮ নভেম্বর ২০২৬, ১৩:২৬
আপডেট  : ২৮ নভেম্বর ২০২৬, ১৩:২৮

সীমান্তের ওপারে কে কি করছে জানি না, তবে সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ৷

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি৷

মন্ত্রী বলেন, সাম্প্রতিক কিছু সহিংসতায় আমাদের পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অনেকেই আহত হয়েছে৷ কেউ কেউ গুরুতর আহত হয়েছে। কারো মাথায় ইনজুরি আছে, কারো ফ্রাকচার আছে। এদের অনেকেই চিকিৎসা নিয়েছেন। কিন্তু কারো কারো লম্বা সময় চিকিৎসা নিতে হবে। অনেকের বিশেষায়িত চিকিৎসা নিতে হবে। এদের মধ্যে কয়েকজনকে পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে। পুলিশের চাকরির শুরুতেই আমাদের সদস্যরা সকল পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত থাকে। শ্রমিক আন্দোলনে আপনারা দেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হয়েছে, কিন্তু তারা মজলুম ভাই-বোনকে আঘাত করেননি। এটা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে৷

দেশে চলমান সহিংসতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আপনার বার্তা কী থাকবে? জানতে চাইলে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত থাকে৷ তাদের কাজই এটা। আমরা ধরে নেই সবসময় কিছু না কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। সেজন্যই তো পুলিশ, সেজন্যই তো আইনশৃঙ্খলা বাহিনী, সে জন্যইতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দেশে এখন অনেক জায়গায় জ্বালাও-পোড়াও শুরু হয়ে গেছে এ বিষয়ে কী বলবেন? এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, কারো কারো কর্মসূচি থাকতে পারে। কিন্তু আমাদের শ্রমিক ভাইবোনরা অত্যন্ত সন্তুষ্ট। আপনারা লক্ষ্য করেছেন তারা মজুরি বোর্ডের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। শৃঙ্খলা রক্ষা করেছে। কিছু শ্রমিক নামধারী শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আমার মনে হয় তারা সফল হবে না। আর যারা সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াও করছে তারা দেশের দুই-একটা জায়গায় হয়তো মিছিল করেছে, আমি শুনেছি। এগুলো খুব বিছিন্ন ঘটনা৷

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: পর্যটনমন্ত্রী

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: পর্যটনমন্ত্রী ‘রান ফর ট্যুরিজম, রান ফর ক্লিন এয়ার’

ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: তারেক রহমান

ফ্যাসিবাদ আমলে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮

মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পে সমন্বয়ের আহ্বান আমির খসরুর

সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় বা ‘রিয়েল-টাইম ইন্টার-অপারেবিলিটি’ নিশ্চিত করার ওপর

ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্যাংকিং, বিমা, পুঁজিবাজার ও করপোরেট সুশাসন প্রতিষ্ঠানে গত ১৫ বছরে বড় ধরনের দুর্বলতা তৈরি হয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে এই জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী মিলন

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

খেজুরের রস খাওয়ার আগে যা জানা জরুরি

বাংলাদেশে অবকাঠামো গড়ার পরিকল্পনা মেটার

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: পর্যটনমন্ত্রী

ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: তারেক রহমান

মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পে সমন্বয়ের আহ্বান আমির খসরুর

অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল ও প্রতীক কেড়ে নেওয়া করা হয়েছিল

‎রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সুরা হাক্কাহতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

টাইমের বর্ষসেরা ১০০ ছবির তালিকায় এনজো ফার্নান্দেজের সেই ফাউল

ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তানের সঙ্গে রাশিয়ার নতুন ঘনিষ্ঠতা, উদ্বিগ্ন দিল্লি

স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের চূড়ান্ত আইন পাস করলো ইতালি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি

দক্ষিণ এশিয়ায় ‘বৈবাহিক ধর্ষণ’ বৈশ্বিক গড়ের চেয়ে ৩৫% বেশি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর আধাবেলা হরতাল

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন দুই বাংলাদেশি