ই-পেপার রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৯ নভেম্বর ২০২৬, ১৩:১৩

ফিলিস্তিনের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য সংগ্রামে বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি দিবস উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করছে।

বার্তায় তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনা অব্যাহত থাকায় এ দিবসের গুরুত্ব আরও বেড়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনিদের ওপর হামলা, ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং জরুরি পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি কার্যকর ও ভৌগোলিকভাবে সংযুক্ত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের বিষয়েও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী দখলদার শক্তির দায়িত্ব রয়েছে।

এর মধ্যে যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক জনগণকে অনাহারে রাখার নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত। বার্তায় ফিলিস্তিনের জাতিসংঘের পূর্ণ সদস্যপদ নিশ্চিত এবং দখলদারত্বের অবসানের আহ্বান জানান তারেক রহমান। একইসঙ্গে সাধারণ অধিবেশনের বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টের পূর্বে ধারণ করা বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়া প্রস্তাব গৃহীত হওয়াকে স্বাগত জানান তিনি।

গাজায় জাতিসংঘের অনুমোদিত আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতিও সমর্থন জানান প্রধানমন্ত্রী। এ মিশনের সুস্পষ্ট দায়িত্বের মধ্যে বেসামরিক নাগরিকদের সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করা এবং দ্রুত পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রমে সহায়তা অন্তর্ভুক্ত করার কথা বলেন তিনি।

তারেক রহমান আন্তর্জাতিক সম্প্রদায়কে বাস্তবসম্মত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে আন্তর্জাতিক অঙ্গীকারকে কার্যকর পদক্ষেপে রূপ দিতে হবে, যাতে তারা নিজস্ব স্বাধীন ভূখণ্ডে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সঙ্গে বসবাস করতে পারেন।

আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে এমন একটি পরিবেশ তৈরি করা হবে,

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

আওয়ামী লীগের অর্থ লুটপাট, হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ সকল অপরাধের বিচার হবে বলে জানিয়েছেন

বিশেষণ ছাড়াই প্রকৃত নির্বাচন উপহার দিতে চায় কমিশন: সিইসি

বিশেষণ ছাড়াই প্রকৃত নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। ভোটাররা যেন নিজের পছন্দের প্রার্থীকে

৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ অপারেশন

আগামীকাল ৩০ নভেম্বর শাহজালাল আন্তর্জাতিক তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষর করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের সঙ্গে টিসিবির পাঁচ বছরের সমঝোতা স্মারক সই

জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা তৈরি করছে: জামায়াত আমির

ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী আমীর খসরু

আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন না করলে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে: রিজভী

আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে: আইনমন্ত্রী

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত চিনি খাওয়া কমিয়ে কি ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব?

বিশেষণ ছাড়াই প্রকৃত নির্বাচন উপহার দিতে চায় কমিশন: সিইসি

৩০ নভেম্বর জাপানের সঙ্গে চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ অপারেশন

গণহত্যা ঠেকাতে ভেটো ক্ষমতা সীমিতের উদ্যোগে যুক্ত হবে বাংলাদেশ

জাজিরায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২

ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু

বিচারবহির্ভূত হত্যার অভিযোগে বিচারের মুখে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট

টানা তিন লাফে ফের দুই লাখ ছাড়াল সোনার ভরি

ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি

মার্কিন সেনাদের ওপর হামলা চালাতে মাস্কের স্টারলিংক ব্যবহার করেছে ইরান

তামিমের ঘোষণার পর নিজের অবসর নিয়ে মুখ খুললেন মুশফিক

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রীসহ আটক ৩