ই-পেপার শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

‘জীবিত’ প্রমাণে শেখ হাসিনাকে ফেসবুক লাইভে আসার আহ্বান রাশেদ খাঁনের

আমার বার্তা অনলাইন:
২৮ নভেম্বর ২০২৬, ১৫:৫২

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন চলছে। এমনকি তার মৃত্যু হয়েছে বলেও খবর ছড়িয়ে পড়েছে। এই গুঞ্জনের মধ্যেই নিজের ‘জীবিত’ থাকার প্রমাণ দিতে শেখ হাসিনাকে ফেসবুক লাইভে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

শুক্রবার (২৭ নভেম্বর) ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্টে’র একটি প্রতিবেদন নিজের ফেসবুক পেজে শেয়ার করে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘যেহেতু ১ বছর আগের অডিও ব্যবহার করেছে, সেহেতু বুঝতে আর কারও কিছু বাকি থাকে? এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা...’।

দ্য ডিসেন্টের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা সুস্থতার প্রমাণ করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে একটি অডিও বার্তা প্রকাশ করা হয়েছে। তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানটির যাচাইয়ে উঠে এসেছে যে, প্রচারিত ওই অডিও ক্লিপটি মূলত পুরনো; যা অন্তত এক বছর আগ থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, শেখ হাসিনার কথিত দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমগুলোতে তার স্বাস্থ্যগত অবস্থান নিয়ে নানামুখী গুজব ও তথ্য ছড়িয়ে পড়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা ঠিক কেমন, সে বিষয়ে দ্য ডিসেন্ট নিশ্চিত বা নির্ভরযোগ্য কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি।

অন্যদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের সাম্প্রতিক এক খবরে দাবি করা হয়েছে যে, আগামী ১৬ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন শেখ হাসিনা। ওই প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রীয় এই আকাশযান সংস্থার মাধ্যমে তার দেশে ফেরার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বাংলাদেশ সরকারের নিকট অনুরোধ জানিয়েছেন।

তবে এ বিষয়ে রয়টার্সকে দেওয়া প্রতিক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। তিনি শেখ হাসিনাকে একজন দণ্ডপ্রাপ্ত আসামি ও পলাতক সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে জানান, দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির বিধান অনুসারে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে এবং হাতকড়া পরিয়েই তাকে দেশে ফিরিয়ে আনা হবে।

অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল ও প্রতীক কেড়ে নেওয়া করা হয়েছিল

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের কেন্দ্রীয় অফিস

‘মানুষকে আল্লাহমুখী করাই চরমোনাই মাহফিলের উদ্দেশ্য’

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে বরিশালে তিন দিনব্যাপী ঐতিহাসিক

ইসি ও জাতীয় সংলাপে আলাদাভাবে বসতে চায় না জামায়াত

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আয়োজিত জাতীয়

বিজয়ের মাস উপলক্ষ্যে পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

বিজয়ের মাস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ১ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের এই কর্মসূচি শুরু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জীবিত’ প্রমাণে শেখ হাসিনাকে ফেসবুক লাইভে আসার আহ্বান রাশেদ খাঁনের

ভারত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ

জিদানের সঙ্গে ‘প্রজন্মের অন্যতম সেরা’ বেলিংহ্যামের তুলনায় নারাজ মরিনিয়ো

লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম, বছরে সাশ্রয় ৭০ লাখ ডলার

প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

স্পেনের উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার

১৭ বছরে এই জাতিকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী মিলন

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

খেজুরের রস খাওয়ার আগে যা জানা জরুরি

বাংলাদেশে অবকাঠামো গড়ার পরিকল্পনা মেটার

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: পর্যটনমন্ত্রী

ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: তারেক রহমান

মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পে সমন্বয়ের আহ্বান আমির খসরুর

অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল ও প্রতীক কেড়ে নেওয়া করা হয়েছিল

‎রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সুরা হাক্কাহতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

টাইমের বর্ষসেরা ১০০ ছবির তালিকায় এনজো ফার্নান্দেজের সেই ফাউল

ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তানের সঙ্গে রাশিয়ার নতুন ঘনিষ্ঠতা, উদ্বিগ্ন দিল্লি

স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের চূড়ান্ত আইন পাস করলো ইতালি