ই-পেপার বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

এলজিইডির হিসাবরক্ষক দম্পতির বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ ও মালয়েশিয়ায় অর্থ পাচারের অভিযোগ!

আনিছ মাহমুদ লিমন :
২৬ নভেম্বর ২০২৬, ১২:২৮

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সদর দপ্তরে কর্মরত হিসাবরক্ষক মো. রিয়াজুল ইসলাম ও তাঁর স্ত্রী সিসিটি আকলিমা আক্তারের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং হুন্ডির মাধ্যমে মালয়েশিয়ায় অর্থ পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি চাকরির দায়িত্ব পালনকালে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তাঁরা কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বলে একটি লিখিত অভিযোগে দাবি করা হয়েছে। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি দমন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরার দেবহাটা উপজেলার বাসিন্দা মো. রিয়াজুল ইসলাম দীর্ঘদিন আগে এলজিইডিতে হিসাব সহকারী হিসেবে চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে একই অধিদপ্তরের সহকর্মী আকলিমা আক্তারকে বিয়ে করেন তিনি। অভিযোগে বলা হয়েছে, চাকরিজীবনে এলজিইডির বিভিন্ন বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পে হিসাব সহকারী ও হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে এই দম্পতি নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তোলেন।

অভিযোগে তাঁদের স্থাবর সম্পদের যে বিবরণ তুলে ধরা হয়েছে, তা বেশ চাঞ্চল্যকর। রাজধানীর শ্যামলী এলাকার পিসি কালচার হাউজিং সোসাইটিতে তিন কাঠা জমির ওপর নির্মিত ছয়তলা ডাবল ইউনিটের একটি ভবন রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ২০১১ সালের ১৪ জুন ১৩৯১৭ নম্বর দলিলের মাধ্যমে বাড়িটি ক্রয় করা হয় বলে দাবি করা হয়েছে। অভিযোগকারীর হিসাবে জমিসহ ভবনটির বর্তমান বাজারমূল্য প্রায় আট কোটি টাকা।

শুধু রাজধানীতেই নয়, সাভারেও এ দম্পতির বিপুল সম্পদের বিবরণ দেওয়া হয়েছে অভিযোগে। সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের চান্দুলিয়া মৌজায় জমি কেনার তথ্য উল্লেখ করা হয়েছে, যার সঙ্গে মিউটেশন সেপারেশন কেস নম্বর ৩৭১৪৩/১২-১৩-এর বিষয়টিও সংযুক্ত রয়েছে।

এ ছাড়া সাভারের আলমনগর, হেমায়েতপুর এলাকার সুগন্ধা হাউজিং লিমিটেডের ভেতরে তাঁদের নামে ১২টি বিলাসবহুল ফ্ল্যাট থাকার অভিযোগ করা হয়েছে। এর মধ্যে ‘ইসলাম মঞ্জিল’-এ চারটি ফ্ল্যাট—১-এ, ১-বি, ১-সি ও ১-ডি। অন্যদিকে ‘অনিকা কটেজ’-এ রয়েছে আটটি ফ্ল্যাট—১-এ, ১-বি, ১-সি, ১-ডি, ১-ই, ১-এফ, ৩-এ ও ৩-বি। অভিযোগে দাবি করা হয়েছে, এসব ফ্ল্যাট ২০১২ সালের পর কেনা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, ২০১৭ সালে সাতক্ষীরা শহরে ২ একর ২৭ শতক জমি ক্রয় করেন এই দম্পতি। পাশাপাশি নিকটাত্মীয়ের নামে কেনা ব্যক্তিগত গাড়ি ব্যবহারের বিষয়টিও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, এসব সম্পদের প্রকৃত মালিকানা, ক্রয়ের অর্থের উৎস এবং আয়কর নথির সঙ্গে সম্পদের সামঞ্জস্য খতিয়ে দেখা প্রয়োজন।

এ দম্পতির বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারেরও গুরুতর অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, তাঁদের দুই ছেলে মালয়েশিয়ায় অবস্থান করছেন। সেখানে ফ্ল্যাট ক্রয়, ব্যক্তিগত গাড়ি, পড়াশোনা এবং ব্যবসায়িক বিনিয়োগের পেছনে বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানো হয়েছে।

অভিযোগকারীর দাবি, দেশ থেকে কীভাবে এবং কোন উৎসের অর্থ মালয়েশিয়ায় পাঠানো হয়েছে, তা তদন্ত করা হলে অর্থ পাচারের প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংক হিসাব, সম্পদ বিবরণী, আয়কর নথি, জমি ও ফ্ল্যাটের দলিল এবং বিদেশে অর্থ স্থানান্তরের তথ্য যাচাইয়ের দাবি জানানো হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, রিয়াজুল ইসলাম ইতোমধ্যে এলপিআরে (অবসরোত্তর ছুটিতে) গেলেও তাঁর স্ত্রী আকলিমা আক্তার এখনো বহাল তবিয়তে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে অভিযোগে উল্লিখিত কর্মকাণ্ড অব্যাহত রাখার দাবি করা হয়েছে। ফলে শুধু রিয়াজুল ইসলাম নন, তাঁর স্ত্রী ও তাঁদের নামে-বেনামে অর্জিত সম্পদের বিষয়টিও তদন্তের আওতায় আনার দাবি উঠেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে মো. রিয়াজুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন প্রতিবেদক। তাঁর সঙ্গে সরাসরি দেখা করে অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য নিতে চাইলে তিনি রাজি হননি। তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন।

তবে অভিযোগের বিষয়ে সংবাদ প্রকাশ করা হলে প্রতিবেদককে দেখে নেওয়া এবং তাঁর সাংবাদিকতা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেছেন প্রতিবেদক। একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গিয়ে সাংবাদিককে এ ধরনের হুমকির অভিযোগ স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট মহলের মতে, অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। রিয়াজুল ইসলাম ও আকলিমা আক্তারের আয়-ব্যয়ের হিসাব, স্থাবর-অস্থাবর সম্পদের উৎস, জমি ও ফ্ল্যাট ক্রয়ের দলিল, ব্যাংক লেনদেন এবং বিদেশে অর্থ স্থানান্তরের তথ্য যাচাই করা হলে অভিযোগের প্রকৃত সত্য উদ্‌ঘাটন সম্ভব।

অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ সম্পদ শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

(ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব)

আওয়ামী দোসর আজাদ ঘুষের টাকায় কোটিপতি হলেও দেখার কেউ নেই 

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, সজীব ওয়াজেদ জয়, ওবায়দুল কাদের ও সাবেক প্রধানমন্ত্রী সৈরাচার শেখ হাসিনার

সেগুনবাগিচায় সড়ক দেবে গর্ত, ভাঙা সোয়ারেজ লাইনে দুর্ভোগ

রাজধানীর সেগুনবাগিচায় ডোমেইন আলতাফোর ভবনের সামনের সড়কে বেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সড়ক দেবে গিয়ে তৈরি

আজ মোঃ আবু সাঈদের জন্মদিন

আজ ১০ নভেম্বর, মঙ্গলবার। দৈনিক আমার বার্তা পত্রিকার হেড অব ডিজিটাল মোঃ আবু সাঈদের জন্মদিন।

মালিক প্রবাসে, সস্পত্তি দলিল করে দিলেন মোহাম্মদপুরের সাব-রেজিস্ট্রার

প্রকৃত মালিক দেশের বাইরে অবস্থানকালে মোটা অঙ্কের অবৈধ লেনদেনের মাধ্যমে তার মূল্যবান সম্পত্তি জাল দলিলের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধিপত্যবাদী শক্তির সাহায্যে দেশে পা রাখতে পারবেন না হাসিনা: রিজভী

বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ

এলজিইডির হিসাবরক্ষক দম্পতির বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ ও মালয়েশিয়ায় অর্থ পাচারের অভিযোগ!

বাংলাদেশ-চীনের সম্পর্ক নতুন উচ্চতায়: রাষ্ট্রদূত

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা

পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার

বৃহস্পতিবারের প্রভাতবার্তা

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাওয়াই প্রত্যাশা : অ্যাটর্নি জেনারেল

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ

ইরান যুদ্ধের ধাক্কায় ব্রিটেনে গৃহস্থালি জ্বালানির দাম বাড়ছে ২৬ শতাংশ

ইয়াবা কাণ্ডে বদলি, কক্সবাজারে প্রত্যাহার, ফেনীতেও বিতর্কে সেই ওসি

ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি প্লাবিত হয়ে ১৩ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১৩

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন বাড়ল তেলের দাম

চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

জাহানাবাদ-রূপসী বাংলা বন্ধ, পদ্মা সেতু হয়ে চলবে বিকল্প ট্রেন

বাংলাদেশের স্পিকারের সম্মানে পাকিস্তান প্রধানমন্ত্রীর নৈশভোজ আয়োজন

নিরাপদ পানি ও স্যানিটেশনে ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন এডিবির

পুলিশের ঊর্ধ্বতন আরও দুই কর্মকর্তা আটক, অনেকেই নজরদারিতে