ই-পেপার শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

বিগ ব্যাশে চালু হতে যাচ্ছে নতুন নিয়ম

আমার বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬, ১৩:০১

টি-টোয়েন্টি ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতে এবং দর্শকদের বিনোদনে বাড়তি মাত্রা যোগ করতে বিভিন্ন সময় নতুন নিয়ম চালু হতে দেখা যায়। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে বিগ ব্যাশ লিগ। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরবর্তী আসরে আরেকটি নতুন নিয়ম- ‘ডেজিগনেটেড ব্যাটার ও ফিল্ডার’ চালু হচ্ছে।

এই নিয়ম অনুযায়ী দলগুলো একজন খেলোয়াড়কে শুধুই ব্যাটার কিংবা ফিল্ডার হিসেবে নামাতে পারবেন। একটি দল যদি ডেজিগনেটেড ব্যাটারকে ব্যবহার করে তাহলে অবশ্যই একজন ডেজিগনেটেড ফিল্ডারের নাম দিতে হবে।

ডেজিগনেটেড ব্যাটার কী? একজন মনোনীত ব্যাটার, যিনি কেবল ব্যাটই করতে পারবেন। ফিল্ডিং করতে পারবেন না সেই খেলোয়াড়। আর একজন ডেজিগনেটেড ফিল্ডার মানে মনোনীত ফিল্ডার, যিনি কেবল ফিল্ডিং ও কিপিং করতে পারবেন, বোলিং নয়। আর টস শুরুর আগেই অধিনায়কদেরকে তাদের মনোনীত ব্যাটার বা ফিল্ডারের নাম জানিয়ে দিতে হবে।

বিগ ব্যাশ লিগ ম্যানেজার অ্যালিস্টার ডাবসন বলেছেন, এই নিয়ম দলগুলোকে আরও বেশি ‘কৌশলগত পদক্ষেপ’ নিতে এব ভক্তদের উপভোগ্যতা বাড়াতে সাহায্য করবে। সাবেক অস্ট্রেলিয়া টেস্ট অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, এই নিয়ম চালু হলে তারকারা ক্লান্তি থেকে রেহাই পাবে। তার মতে এতে করে ভবিষ্যতে অস্ট্রেলিয়া টেস্ট দলের ক্রিকেটাররাও বিগ ব্যাশ খেলতে উৎসাহ পাবে। কারণ ফিল্ডিংয়ের সময় তাদের ইনজুরিতে পড়ার ঝুঁকি কমবে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম আছে, যেখানে ইনিংসের মাঝপথে বদলি খেলোয়াড় নামানোর সুযোগ আছে। ২০২০ ও ২০২২ সালের মধ্যেও প্রায় একই পদ্ধতির এক্স ফ্যাক্টর প্লেয়ার নিয়ম চালু করেছিল বিগ ব্যাশ লিগ, যাতে দুজন খেলোয়াড়কে বদলি নামাতে পারত দলগুলো, যার একটি হতো প্রথম ইনিংসের ১০ ওভারের সময়। কিন্তু দলগুলো গ্রহণ না করায় এই নিয়মটি ২০২১-২২ মৌসুমের পর বাতিল করা হয়।

উৎসবের মঞ্চে নেই বাংলাদেশ, বিতর্ক নিয়েই শুরু বিশ্বকাপ

বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে জনপ্রিয় একটা ডায়ালগ ‘খেলা যে চলছে কোন লেভেলে’! প্রায় সব দলের

নিষেধাজ্ঞার পর ইনজুরিতে পড়লেন রিয়াল মাদ্রিদ তারকা

রেফারির প্রতি ‘অপমানজনক ভাষা ও কটুক্তি’র কারণে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েসকে দুই ম্যাচের

মড়ার উপর খাঁড়ার ঘা, বড় শাস্তি পেল হামজা চৌধুরীর লেস্টার

কয়েকদিন আগে হাঁটুর চোটে পড়েছেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। যে কারণে তিনি কয়েক

পিএসএল: সাড়ে ৬ কোটিতে মুস্তাফিজকে সরাসরি দলে নিলো লাহোর

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়াল পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। এর আগে দুই মৌসুমে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে: মাহদী আমিন

কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

পুলিশ সাংবাদিক পেটানোর কর্মসূচিতে নেমেছিল: প্রতিবাদ সমাবেশে বক্তারা

নির্বাচনে ঋণগ্রহীতা ৫১৯ প্রার্থী, শীর্ষে বিএনপি: সুজনের তথ্য

এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই

জামায়াতের মতো মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই: চরমোনাই পীর

আমি নিজেও এক শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াতে আমির

নির্বাচনের জন্য সারাদেশে দুই দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

বাংলাদেশে প্রাণঘাতী হয়ে উঠছে নিপাহর মতো আরেক ভাইরাস

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

গ্রেনাডার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের যাত্রা শুরু

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে মারা গেছেন

ইরানের সঙ্গে বাণিজ্য, ১৫ প্রতিষ্ঠান-১৪ জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিরাপত্তা, অংশগ্রহণমূলক ও সমান সুযোগের পরিবেশ মূল্যায়ন করবে ইইউ

ফরিদপুরে তিন নেতাকে বহিষ্কার করলো বিএনপি

উৎসবের মঞ্চে নেই বাংলাদেশ, বিতর্ক নিয়েই শুরু বিশ্বকাপ

বিএনপির ইশতেহার যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা

জানুয়ারির প্রথম ১৫ দিনে দিল্লিতে নিখোঁজ ৮০৮ জন

এবারও রাজবাড়ী থেকে মেদিনীপুরে যাচ্ছে না ওরশ স্পেশাল ট্রেন