ই-পেপার বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভাত, আলু ভর্তা, গরুর মাংসের পরিবর্তে ফিটনেস–সম্মত খাবার দেবে বিসিবি

আমার বার্তা অনলাইন:
০২ মে ২০২৬, ১৫:২৮
ডিপিএলের দলগুলোকে ফিটনেস–সম্মত খাবার দেবে বিসিবি। ছবি: সংগৃহীত

আগামী ৪ মে থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। ডিপিএলের দলগুলো এত দিন দুপুরের খাবারের ব্যবস্থা করত নিজেরাই। সেখানে বেশির ভাগ সময়ই থাকত ভাত, আলু ভর্তা আর গরুর মাংসের মতো খাবার।

তবে এখন থেকে দলগুলোর খাবারের ব্যবস্থা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভাত, আলু ভর্তা আর গরুর মাংসের পরিবর্তে ফিটনেস–সম্মত খাবার দেওয়া হবে। শনিবার (২ মে) মিরপুরে ডিপিএল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

ডিপিএলে ক্রিকেটারদের খাদ্যতালিকার প্রসঙ্গে বিসিবি প্রধান বলেন, ‘আমি এটা জানি, হঠাৎ করে ওই ভাতের অভ্যাস থেকে গ্রিল চিকেনে নিয়ে আসা... (হয়তো সহজ হবে না)। জাতীয় দল, অনূর্ধ্ব–১৯ বা “এ” দলের ক্রিকেটাররা হয়তো অভ্যস্ত। কিন্তু ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের জন্য পুরোটা বদলে ফেলা কঠিন। কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে রান্না হচ্ছে, এটা আমরা চেষ্টা করবো।’

এছাড়া ডিপিএলের ভেন্যুতে চার থেকে পাঁচটি অ্যাম্বুলেন্স থাকবে জানিয়ে তামিম বলেন, ‘আমার কাছে মনে হয়, এটা বিসিবির দায়িত্ব, সবার নিরাপদ থাকা নিশ্চিত করা। আমরা যতটুকু করতে পারি, অতটুকু ব্যবস্থা করে রাখি। আমাদের প্রতিটা মাঠেই কমবেশি অ্যাম্বুলেন্স থাকবে।’

আমার বার্তা/এমই

অস্ট্রেলিয়া সিরিজেও ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ নিচ্ছেন শান্ত

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ দল। তবে এমন জয়ের পরেও টেস্ট অধিনায়ক

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস হলো। ঘরের মাঠে প্রথমবারের মতো তাদের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। এই জয়ে

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

মিরপুর টেস্ট জেতার পর সিলেটও দাপুটে পারফরম্যান্স ধরে রাখল বাংলাদেশ দল। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয়

ইবোলা নিষেধাজ্ঞার পরও কঙ্গোর ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি

ভয়াবহ ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আফ্রিকার তিন দেশের নাগরিকদের ওপের কঠোর ভ্রমন নিষেধাজ্ঞা জারি করেছিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়া সিরিজেও ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ নিচ্ছেন শান্ত

খুলনা-মোংলা মহাসড়কে মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত হবে: বিমানমন্ত্রী

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

পেছনে মোটরসাইকেলের শব্দ মানেই ভয়! ঢাকাজুড়ে নতুন আতঙ্ক ফ্যামিলি ছিনতাই চক্র

টেন্ডারে নতুন গেইট-দেয়াল, বাস্তবে পোড়ানো রডের জাদুঘর!

অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার

অটোরিকশাচালক হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

রাজধানীর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে দগ্ধ ৪

ফের সরকারের নিয়ন্ত্রণাধীন ঠুঁটো জগন্নাথ হচ্ছে মানবাধিকার কমিশন: টিআইবি

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

বেতন-বোনাসের দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

ইবোলা নিষেধাজ্ঞার পরও কঙ্গোর ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি

আমরা ফেবারিট নই, তবে যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর রিয়াদ, দশম অবস্থানে রাজধানী ঢাকা

স্বর্ণের ভরিতে আবারও কমলো ২১৫৮ টাকা

বিস্ফোরণের আতঙ্ক, সরিয়ে নেওয়ার সময় রোগীর মৃত্যু