যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২০:২৬ | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে দুই দলের গুরুত্বপূর্ণ সেমিফাইনাল। ঘরের মাঠে সমর্থকদের সামনে জিতে দীর্ঘদিনের অপেক্ষা শেষ করে ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্য হামজা চৌধুরীদের।
ম্যাচটি দেখতে টেলিভিশনের সামনে থাকতে হবে না দর্শকদের। স্মার্টফোন ব্যবহার করেই সরাসরি উপভোগ করা যাবে বাংলাদেশ-পাকিস্তানের এই লড়াই।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সেমিফাইনাল সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেসরকারি ক্রীড়া চ্যানেল টি স্পোর্টস।
তবে যারা টেলিভিশনের পরিবর্তে মোবাইল ফোনে খেলা দেখতে চান, তারা টফি ও বঙ্গ অ্যাপ ব্যবহার করতে ম্যাচটি উপভোগ করতে পারবেন।
এ ছাড়া এসব প্ল্যাটফর্মের ওয়েব সংস্করণেও লাইভ সম্প্রচারের ব্যবস্থা থাকলে স্মার্টফোনের ব্রাউজার ব্যবহার করে খেলা উপভোগ করা যাবে।
