ই-পেপার রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিপিএল ইস্যু

দায় স্বীকার করলেন ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তা

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৬, ১৯:০৫

বিপিএলের একাদশ আসরে নতুন করে আলোচনায় এসেছে ফিক্সিং বিতর্ক। গত বছর ফেব্রুয়ারিতে তদন্ত কমিটি গঠন করে ফারুক আহমেদের ক্রিকেট বোর্ড। দীর্ঘ অনুসন্ধান শেষে ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন দেয় অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বাধীন কমিটি।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ৯ ক্রিকেটারকে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম থেকে বাইরে রাখে আমিনুল ইসলামের ক্রিকেট বোর্ড। ক্রিকেটাররা হলেন, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আরিফুল হক, নিহাদুজ্জামান ও আল আমিন।

বোর্ড পরিবর্তন হতেই বদলে যায় অনেক কিছু। তামিম ইকবালের বোর্ড ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনকে অতটা আমলে নেয়নি। তবে ৯ ক্রিকেটারের ওপর অন্যদের চেয়ে বেশি নজরদারি থাকবে বলে জানান ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল কাউন্সেল ব্যারিস্টার মাহিন এম রহমান।

দ্বাদশ আসরেও ফিক্সিংয়ের বেশ কিছু অভিযোগ আসে। তদন্ত শেষে তিন দফায় এখন পর্যন্ত ১০ জনের নাম প্রকাশ করেছে বিসিবি। যাদের সবাইকে সাময়িক নিষিদ্ধ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়। ৭ জন দোষ স্বীকার করায় চূড়ান্ত শাস্তির অপেক্ষা। বাকি ৩ জন নিজেদের নির্দোষ দাবি করায় ট্রাইবুনালে হবে নিষ্পত্তি।

ফিক্সিংয়ের অভিযোগ স্বীকার করে শাস্তির অপেক্ষায় থাকাদের মধ্যে আছেন- ক্রিকেটার অমিত মজুমদার, সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক, নোয়াখালী এক্সপ্রেসের সহ-মালিক তৌহিদুল হক, চট্টগ্রাম রয়্যালসের লজিস্টিকস ম্যানেজার লাবলুর রহমান, বিসিবির সাবেক লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং চট্টগ্রাম রয়্যালসের মালিক আবদুল কাইয়ুম রাশেদ।

অভিযোগ অস্বীকার করে ট্রাইব্যুনালে বিচারের অপেক্ষায় রয়েছেন তিনজন। তারা হলেন বিসিবির সাবেক পরিচালক মুখলেসুর রহমান শামীম, বিসিবির সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি এবং দুর্বার রাজশাহীর কর্মকর্তা আমিন খান।

আরও বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে চলছে তদন্ত। এত কিছুর পরও কি দেশের ক্রিকেটে ফিক্সিং কমেছে? বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট যে কারো বিরুদ্ধে তদন্ত করতে পারলেও নাম প্রকাশ কিংবা শাস্তির এখতিয়ার শুধু ক্রিকেট বোর্ডের।

সূত্র: চ্যানেল টুয়েন্টি ফোর

সৌ‌দিতে খেলতে গিয়ে ইসলাম গ্রহণ করে ওমরায় ব্রাজিলের তরুণী

তার ক্যারিয়ারটা ছিল বেশ সমৃদ্ধ। খেলতেন রিয়াল মাদ্রিদে। সেখান থেকে ব্রাজিল নারী দলের ফুটবলার ক্যাথলিন

দিল্লি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট অব ডিরেক্টর হলেন জয়াবর্ধনে

দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিকপক্ষ জিএমআর স্পোর্টস মাহেলা জয়াবর্ধনেকে ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে নিয়োগ দিয়েছেন। ক্যাপিটালস

নেপালের লুইটেলকে হারিয়ে জেবি বক্সিং চ্যাম্পিয়নশিপ সিজন ১১-এর চ্যাম্পিয়ন রাইয়ান বানি

আন্তর্জাতিক বক্সিংয়ের মঞ্চে আরও একবার দেশের নাম উজ্জ্বল করলেন বাংলাদেশের উদীয়মান অ্যামেচার বক্সার রাইয়ান বানি।

পাকিস্তানের স্বপ্ন ভেঙে সাফ চ্যাম্পিয়ন ভারত

একজন কম নিয়েও শেষ পর্যন্ত লড়াই করেছিল পাকিস্তান। কিন্তু শেষ রক্ষা হয়নি। পিছিয়ে পড়েও দুর্দান্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক হোক নিরাপদ-মৃত্যুর নয়

রুদ্রবাংলার বর্ষপূর্তিতে সম্মাননা পেলেন মোঃ আবু সাঈদ

সশস্ত্র বাহিনী দিবস আজ: মুক্তিযুদ্ধের গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতার অমর ইতিহাস

বর্ণাঢ্য আয়োজনে নকীব উৎসবে পদক পেলেন দুই লেখক ও এক সংগঠন

ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে  ৭০ সালা স্মারকগ্রন্থের পাঠ উন্মোচন

এমপি আবুল হাসানের আমন্ত্রণে কানাইঘাটে যাচ্ছেন স্পিকার

‘চোখের বদলে চোখ নীতিতে সৌদির সব বন্দর আমাদের বৈধ লক্ষ্যবস্ত’

দায় স্বীকার করলেন ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তা

‘ঐক্যবদ্ধ থাকলে এ দেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না’

প্রাইমারিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে : দেওনা পীর

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ চায় হেফাজত

ইসলামী আন্দোলন নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে : শেখ মারুফ

ক্ষমতা নিয়ে বেপরোয়া নেতানিয়াহু, উত্তাল ইসরাইল

মুসলিম জনসংখ্যা বাড়ার শঙ্কা, মার্কিনিদের বেশি সন্তান নেওয়ার আহ্বান

জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদ ও নাঈম

টানা বৃষ্টিতে স্থবির রাজধানী, বিপাকে নিম্ন আয়ের মানুষ

তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার অনুষ্ঠিত

চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন করার চিন্তা : ট্রাম্প

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী

রাতে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা